বঙ্গে চলছে এখন বিধানসভা নির্বাচন। রাজনীতির রঙ ভিন্ন, কোথাও সবুজ-গেরুয়া। তবে আজ দোলযাত্রা, রঙের উৎসব। বাঙালির এই রঙিন উৎসবের দিনে রাজনীতির রঙ এক হয়ে গেল। মিশে গেল গেরুয়া ও সবুজ। গঙ্গাবক্ষে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর সঙ্গে দোলের উৎসবে মাতলেন বিজেপি প্রার্থীরা। উপস্থিত ছিলেন বেহালা পশ্চিমের বিধানসভা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার ও হাওড়ার শ্যামপুরে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী।
আজ রাজনীতিতে একে অপরকে কটাক্ষ করে রঙের উৎসবে একসঙ্গে মাতল তৃণমূল-বিজেপি। এদিন আড়িয়াদহ ঘাট থেকে নৌকায় চড়ে গঙ্গাবক্ষে দোল খেললেন তারা। মদন মিত্র বলেন, “রাজনীতি নয়, আজ সবার রঙে রং মেলাতে হবে, বললেন মদন মিত্র।”






