‘লাগল যে দোল’, দোলের দিন ছোটোবেলার স্মৃতিচারণায় মাতলেন কোয়েল, নানান রঙে রেঙে উঠলেন অভিনেত্রী

আজ দোল। রঙে রঙে রেঙে থাকার দিন। সমস্ত দুঃখ, কষ্ট ভুলে এই দিনে সকল মানুষ মেতে উঠেন রঙের উৎসবে। লাল-নীল-হলুদ-সবুজ সব রং শত দুঃখে থাকা মানুষের মনেও আনন্দের জোয়ার নিয়ে আসে। সাধারণ মানুষ থেকে শুরু করে কোনও সেলিব্রিটি, সকলেই যেন সমান এই দিনে।

অভিনেত্রী কোয়েল মল্লিকও এদিন নানান রঙে রেঙে উঠলেন। সকলের সঙ্গে শেয়ার করে নিলেন ছোটবেলার রং খেলার গল্প। তাছাড়াও, নিজের সমস্ত অনুরাগী, সকলকে জানালেন দোলের দিনের অনেক শুভেচ্ছা।

আরও পড়ুন- সিনেমায় সুযোগ পেতে গেলে প্রযোজকের শয্যাসঙ্গী হতে হবে, কেরিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার অঙ্কিতা

এদিন ছোটবেলার স্মৃতি রোমন্থন করে কোয়েল বলেন যে তিনি ছোটবেলায় রং খেলতে খুব ভয় পেতেন। এতই ভয় পেতেন যে রং খেলবেন না বলে অন্য একটি ঘরে লুকিয়ে থাকতেন। তাঁর কথায়, “বাবা আমাকে একটা ছোট্ট ঘোরে লুকিয়ে দিত। আমি ভাবতাম কেউ আর আমায় খুঁজে পাবে না। কিন্তু একটু পরেই দেখতাম সব দাদা, দিদিরা হুল্লোড় করে চলে আসত। আর আমাকে টেনে বের করে রং মাখিয়ে ভূত করে দিত। পরে জানতে পারতাম, বাবাই ওদের বলে দিতেন যে আমি লুকিয়ে আছি”।

আরও পড়ুন- কথা বলার চেষ্টা করছে ইউভান, মিষ্টি ভিডিও শেয়ার করলেন রাজ

তবে কোয়েল এও বলেন যে, ছোটবেলায় যতই রঙে ভয় পান না কেন, এখন বড় হয়ে যাওয়ার পর কিন্তু সেই দোলের দিনের পাগলামি, রং মাখাকে বড়ই মিস করেন তিনি। এছাড়াও দোলের দিন কয়েক বছর শান্তিনিকেতনেও যেতেন তারা। সেখানে হলুদ শাড়ি পরে রং মেখে, ‘খোল দ্বার খোল’ গানে নাচ করার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় তাঁকে। সত্যিই তো, আমরা যতই বড় হয়ে যাই না কেন, ছোটবেলার নানান স্মৃতিগুলো কিন্তু সবসময় আমাদের সবসময় আনন্দ দেয়।

RELATED Articles