WB Election 2021: পঞ্চম দফা ভোটের আগে বদলাচ্ছে বিজেপির প্রচার কৌশল! দু’ঘন্টার জন্য দুয়ারে-দুয়ারে প্রচারে গেরুয়া শিবির

যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুয়ারে পৌঁছাচ্ছে। ‌ তখনই এবার পঞ্চম দফা নির্বাচনের আগে প্রচারে কৌশলে পরিবর্তন আনল বিজেপি। সূত্রের খবর, যে বিধানসভা আসনগুলিতে এখনও ভোট বাকি রয়েছে সেখানে বাড়ি-বাড়ি ঝটিকা প্রচারে নামছে গেরুয়া শিবির। আজ সকাল ৯ টা থেকে ১১টা দু’ঘন্টার জন্য এই ঝটিকা সফরে বাড়ি-বাড়ি চলো প্রচারে দলের শীর্ষ নেতারা যেমন থাকবেন তেমনই সেলিব্রিটিরাও পৌঁছে যাবেন দুয়ারে দুয়ারে।

আরও পড়ুন- সুনীল অরোরার দিন শেষ, আজই মুখ্য নির্বাচন কমিশনারের পদে বসছেন সুশীল চন্দ্রা

পদ্ম শিবিরের তরফে এই অভিনব প্রচারণা নিয়ে জানানো হয়েছে, সংকল্পপত্র তুলে দেওয়া হবে আমজনতার হাতে। একইসঙ্গে কলকাতা ও শহরতলির ৪০টি বিধানসভা আসনকে বাছা হয়েছে। যেখানে আজ থেকে নতুনধরনের প্রচার শুরু করা হচ্ছে। সমাজের বিভিন্নস্তরের প্রতিনিধিদের নিয়ে ছোট ছোট সভা হবে কমিউনিটি হলে। এই কমিউনিটি হলে এধরণের ছোট সভার প্রচার আজ শুরু করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।

আরও পড়ুন- তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই কমিশনের নিষেধাজ্ঞায় এত সমস্যা, শাসকদলকে কটাক্ষ বিজেপির

প্রসঙ্গত উল্লেখ্য, চা-চক্রের মাধ্যমে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে জনসংযোগ করবেন অমিত শাহ্। বরানগর ও দমদমে আজ সেই বৈঠক রয়েছে। ভোটের ঠিক আগে কলকাতা শহর ও শহরতলিতে জনসংযোগ বৃদ্ধিতে জোর দিতেই এই নয়া কৌশল বলে মনে করা হচ্ছে। আর এই জনসংযোগে শাহ নিজেই আজ উপস্থিত থাকবেন ফলে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শহরের মধ্যবিত্ত সমাজ, প্রবীন নাগরিক, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী-এরকমই সমাজের বিভিন্নস্তরের মানুষজনদের সঙ্গে জনসংযোগ ও ভোট প্রচার সারবেন গেরুয়া শিবিরের নেতারা। এছাড়া, ব্রাহ্মণ সমাজ-নমোঃশূদ্র সমাজের মানুষজনও থাকবেন। দলের তরফে তাঁদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে। ২০০ থেকে ৫০০ জনকে নিয়ে বিভিন্ন কমিউনিটি হলে এই সভা হবে।

RELATED Articles