WB Election 2021: ক্ষমতায় এলে গোর্খাদের এই সুবিধা দেবে বিজেপি! জোরদার প্রতিশ্রুতি অমিত শাহ্’র

অমিত শাহ্’র নজর এবার উত্তরবঙ্গে। গতকালই কালিম্পং-এর সভা থেকে বিজেপি-গোর্খা ভাই ভাই বলে ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন দার্জিলিংয়ের সভা থেকে বিজেপির চাণক্য নিজের বক্তব্যে বলেন, গোর্খা জাতির একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। দেশে যখনই দেশভক্ত জাতির নাম করা হয়েছে তখনই গোর্খাদের নাম নেওয়া হোয়েছে। ভারতমাকে রক্ষায় এই গোর্খা জওয়ানদের বলিদান দেশ মনে রাখবে। এই গোর্খাদের সঙ্গে কংগ্রেস, সিপিএম ও তৃণমূল দিনের পর দিন অন্যায় করে চলেছে। ১৯৮৬ ও ১৯৮৮ সালে পাহাড়ে আগুন লাগিয়ে দিয়েছিল সিপিএম। ১২০০ বেশি গোর্খার বুকে গুলি করেছিল। আজও সেকথা ভুলিনি। আর দিদিও কম অত্যাচার করেননি। বহু লোককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। হাজারের বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  আপনাদের কথা দিচ্ছি, এখানে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পর এক সপ্তাহের মধ্যে পাহাড়ে গোর্খাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তা তুলে নেওয়া হবে।

এরপরই ভোটের আবেদন করে অমিত শাহ্ বলেন, যাঁকে জেতানোর জন্য এসেছি তাঁরা হলেন নীরজ তামাং ও বিষ্ণুপ্রসাদ শর্মা। এদের দুজনকে  জিতিয়ে দিদিকে উপযুক্ত জবাব দিতে হবে।

আরও পড়ুন- সুনীল অরোরার দিন শেষ, আজই মুখ্য নির্বাচন কমিশনারের পদে বসছেন সুশীল চন্দ্রা

প্রসঙ্গত উল্লেখ্য, আজ নির্বাচনী  প্রচারে রাজ্যের একাধিক জায়গায় সভা করবেন অমিত শাহ্।  অন্যদিকে রাজ্য আজ প্রচারে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি  নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। 

RELATED Articles