BJP complained against Abhishek Banerjee: আগামিকাল, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এর আগে ভোট প্রচারে ব্যস সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীরাই। কিন্তু এর মাঝেই অস্বস্তিতে শাসক দল তৃণমূল। মহিলা প্রার্থীকে কুরুচিকর ও অশ্লীল মন্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি (BJP complained against Abhishek Banerjee)। তাঁর এই ঘটনার জন্য উপযুক্ত শাস্তির দাবীও উঠেছে।
কী ঘটেছিল ঘটনাটি?
মালদহ দক্ষিণের মহিলা প্রার্থী হলেন শ্রীরূপা মিত্র। তাঁকে সকলে ‘নির্ভয়া দিদি’ নামেই চেনেন। এমনকি, তাঁর গাড়িতে ‘নির্ভয়া দিদি’ লিখেই প্রচার করছেন তিনি। গত মঙ্গলবার মালদহে নির্বাচনী প্রচারে গিয়ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েই বিজেপি মহিলা প্রার্থীর নাম না করেই তাঁকে কুৎসিত আক্রমণ করেন তিনি। বলেন, “বিজেপির প্রার্থী নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন। আপনি নির্ভয়া নন, আপনি নির্মম, আপনি বেহায়া” (BJP complained against Abhishek Banerjee)।
অভিষেকের এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে মহিলা প্রার্থীকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ তোলে জাতীয় মহিলা কমিশন। মহিলা কমিশনের তরফে অভিযোগ করা হয়, একজন মহিলা বিজেপি প্রার্থী যিনি নির্ভয়া দিদি নামে পরিচিত, তাঁকে নিয়ে অশ্লীল মন্তব্য করে নারীর অধিকারকে অসম্মান করেছেন অভিষেক। এই নিয়ে গতকাল, বুধবার রাজ্য পুলিশের ডিজির কাছে চিঠিও পাঠিয়েছে মহিলা কমিশন। আর এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করল বিজেপি (BJP complained against Abhishek Banerjee)।
কমিশনের কাছে অভিযোগ জানিয়ে বিজেপি নেতা শিশির বাজোরিয়া অভিষেককে নারীবিদ্বেষী বলে মন্তব্য করেছেন (BJP complained against Abhishek Banerjee)। কমিশনের কাছে পাঠানো অভিযোগপত্রে জানানো হয়েছে, অভিষেক একজন মহিলা প্রার্থীকে যে ভাষায় আক্রমণ করেছেন, তা অশ্লীল ও কুরুচিকর। এমন করে নিতে নির্বাচনী আচরণ বিধিও ভঙ্গ করেছেন বলে অভিযোগ (BJP complained against Abhishek Banerjee)।
অভিষেকের এই মন্তব্যের প্রেক্ষিতে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়, এরই দাবী জানানো হয়েছে নির্বাচন কমিশনে (BJP complained against Abhishek Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে লোকসভা নির্বাচনের প্রচার আর চালাতে না পারেন, তাঁকে প্রচার থেকে সাসপেন্ড করার দাবীও তুলেছেন বিজেপি। আর এই ঘটনায় ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী তো বটেই, শাসকদল তৃণমূলও বেশ অস্বস্তিতে পড়েছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!