Mamata Banerjee suggested about AC: তীব্র দাবদাহে চামড়া যেন জ্বলে যাচ্ছে বঙ্গবাসীর। গরমে নাজেহাল সকলে। সকাল থেকেই সূর্যের তা তাপ তাতে বাইরের দিকে তাকানোই যায় না। সঙ্গে দোসর তাপপ্রবাহ। কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নামছেই না। আর জেরে বেড়েছে ফ্যান, এসির ব্যবহার। ফলে বিদ্যুৎ চাহিদাও বেড়েছে। এবার নির্বাচনী প্রচার থেকে বিদ্যুৎ সাশ্রয় করার উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee suggested about AC)।
গতকাল, বুধবার আউশগ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিদ্যুৎ সাশ্রয় করার পরামর্শ দেন তিনি আমজনতাকে। তাঁর বক্তব্যেই উঠে আসে এসির ব্যবহারের প্রসঙ্গও (Mamata Banerjee suggested about AC)। মমতার কথায়, “আপনারা অনেকেই জানেন না, অনেকেই ১৭-তে (ডিগ্রি সেলসিয়াস) চালিয়ে দেয় এয়ার কন্ডিশন মেশিনটা। দার্জিলিংয়ে থাকবেন বলে। ১৮-তে চালিয়ে দেন। এর ফলে বিদ্যুতের চাহিদা বাড়ছে” (Mamata Banerjee suggested about AC)।
মমতা এও জানান, তিনি খুব একটা এসি ব্যবহার করেন না। তিনি বলেন, “এই গরমে আমি নিজে খুব একটা এসি ব্যবহার করি না। আর আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি ব্যবহার করি না”। এরপরে এসির তাপমাত্রা কত ডিগ্রিতে রাখতে হবে সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee suggested about AC) বলেন, “আমি ২৭ এর নিচে এসি চালায় না। আপনারা চালান, কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন বিদ্যুৎ অপচয় করবেন না”।
এই গরমের কথা বলতে গিয়েই (Mamata Banerjee suggested about AC) আবার নির্বাচন কমিশনকেও আক্রমণ করেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “নির্বাচন কমিশন বিজেপিকে সন্তুষ্ট করার জন্য মানুষকে কষ্ট দিয়ে ৩ মাস ধরে ইলেকশন করছে। গতবার আগেই নির্বাচন হয়ে যেত। কিন্তু এবার এমন কী হল যে জুন পর্যন্ত নির্বাচন টেনে নিয়ে যাওয়া হল”?
স্কুলে গরমের ছুটি প্রসঙ্গে এদিনের সভা থেকে মমতার বক্তব্য, “তীব্র গরমের জন্য স্কুলের বাচ্চাদের ছুটি দেওয়া হয়েছে। কারণ ওরা স্কুলে যেতে পারছে না, ওদের কষ্ট হচ্ছে না, অভিভাবকদের কষ্ট হচ্ছে”।
প্রসঙ্গত, এদিনের সভাতে মমতা এও জানান যে নির্বাচনী প্রচারের জন্য তিনি তিন সপ্তাহের বেশি সময় ধরে বাড়ির বাইরে রয়েছেন (Mamata Banerjee suggested about AC)। এই গরমের দাবদাহের মধ্যে কতটা কষ্ট করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তিনি, এদিন তাও বলেন তৃণমূল সুপ্রিমো।





