বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ ও তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের তৈরি করোনা প্রটোকল ভাঙ্গার অভিযোগ উঠেছে। যেখানে সভা সমিতিতে ৫০০ লোক সংখ্যা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন সেখানেই ২ ব্যক্তিত্বের সভায় ব্যাপক জনসমাগম হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে নির্বাচন কমিশনে অভিযোগ ঠুকেছে তৃণমূল।
অন্যদিকে বসে নেই বিজেপি শিবিরও। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ফের কমিশনে অভিযোগ ঠুকলো গেরুয়া শিবির । নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে বিদায়ী মেয়রের বিরুদ্ধে।
প্রথমত কলকাতা পুরসভার ফেসবুক, ট্যুইটার পেজে এখনও কেনও ফিরহাদের ছবি? এটা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের সামিল।
আরও পড়ুন-কঠিন করোনা পরিস্থিতিতেও বিশাল জনসমাগম করে ভোট প্রচার দিলীপ-মিঠুনের! দায়ের হল এফআইআর
সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছে। সেই ঘটনার সঙ্গে জুড়ে তাঁর মিনি পাকিস্তান মন্তব্যের প্রসঙ্গও টানা হয়। এছাড়া বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি মসজিদে গিয়ে বিজেপি বিরোধী প্রচার করেছেন। এই প্রশ্নগুলিকে হাতিয়ার করেই কমিশনে যায় বিজেপি।





