হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রায় আগামীকাল

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন যে রাজ্যের বাকি ১০৮টি পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী যাতে মোতায়েন করা যায়, এর জন্য তারা সুপ্রিম কোর্টে যাবেন। তেমনটাই হল। আজ, বৃহস্পতিবার এই মর্মে বিজেপির তরফে আবেদন জানানো হল শীর্ষ আদালতে। এর প্রেক্ষিতে আদালত জানিয়েছে যে আগামীকাল, শুক্রবার এই মামলার শুনানি হবে।

বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় বেশ আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। আগামী ২৭শে ফেব্রুয়ারি রয়েছে ১০৮টি পুরসভা নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে পুরভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ। মোট ৪৪ হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানানো হয়। প্রত্যেক বুথে সশস্ত্র বাহিনী নিরাপত্তায় থাকবে। আর এখানেই আপত্তি তোলে বিজেপি।

https://twitter.com/ANI/status/1496721107998875650?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496721107998875650%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Felections%2Fbengal-municipal-election%2Fbjp-wants-civic-polls-by-central-force-filed-petition-at-supreme-court-31645683719977.html

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে বাকি ১০৮টি পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে সমস্ত সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছেড়েছে কলকাতা হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে বঙ্গ বিজেপি। এবার এই মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দেয়, এখন সেটাই দেখার।

এই বিষয়ে গতকাল, বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন যে যেসমস্ত পুরসভায় নির্বাচন রয়েছে সেখানে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন।

এই বৈঠকে আধাসেনা মোতায়েন নিয়ে লিখিত সিদ্ধান্ত নিতে হবে। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত যদি না নেওয়া হয়, তাহলে নির্বাচনের দিন যদি কোনও জায়গায় হিংসার ঘটনা ঘটে, তবে এর জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন রাজ্য নির্বাচন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করা হলে এর কারণ আদালতকে জানাতে হবে লিখিত আকারে কমিশনকে।

RELATED Articles