গতকালই তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে আসন নির্বাচনের জন্য প্রার্থী তালিকা। বামেদের তরফেও গতকালই প্রকাশ করা হয় প্রথম দু’দফার প্রার্থী তালিকা। এরপরই সকলের নজর ছিল গেরুয়া শিবিরের দিকে। তবে গতকাল আর প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে আজ প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ পেল বিজেপির।
বিজেপিত সূত্রে খবর পাওয়া গিয়েছে, তাদের এই তালিকা গত ৪ই মার্চই তৈরি হয়ে গিয়েছিল। এদিনে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ও সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। প্রথম দু’দফার প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। দেখে নিন কে কোন কেন্দ্রের প্রার্থী হলেন।
- পটাশপুর থেকে ডঃ অম্বুজাক্ষ মহন্তি
- কাঁথি উত্তর থেকে শ্রীমতী শুনীটা সিংহ
- ভগবানপুর থেকে শ্রী রবীন্দ্রনাথ মাইতি
- খেজুরি থেকে শ্রী শান্তনু প্রামাণিক
- কাঁথি দক্ষিণ থেকে শ্রী অরূপ কুমার দাস
- রামনগর থেকে শ্রী স্বদেশ রঞ্জন নায়েক
- এগরা থেকে শ্রী অরূপ দাস
- দাঁতন থেকে শ্রী শক্তিপদ নায়েক
- নয়াগ্রাম থেকে শ্রী বকুল মুর্মু
- গোপীবল্লভপুর থেকে শ্রী সঞ্জিত মাহাতো
- ঝাড়গ্রাম থেকে শ্রী সুখময় সতপতি
- কেশরী থেকে শ্রীমতী সোনালী মুর্মু
- খড়গপুর থেকে শ্রী তপন ভুঁইয়া
- গড়বেতা থেকে শ্রী মদন রুইদাস
- শালবনি থেকে শ্রী রাজীব কুণ্ডু
- মেদিনীপুর থেকে শ্রী শমিত দাস
- বিনপুর থেকে শ্রী পালিন সরিন
- বাঁদবান থেকে শ্রী পারসি মুর্মু
- বলরামপুর থেকে শ্রী বনেশ্বর মাহাতো
- বাঘমুন্ডিতে জোট সঙ্গী এজেএসইউ-এর জন্য সিট ফাঁকা রেখেছে বিজেপি
- জয়পুর থেকে শ্রী নরহরি মাহাতো
- পুরুলিয়া থেকে শ্রী সুদীপ মুখোপাধ্যায়
- মানবাজার থেকে শ্রী গৌরী সিং সর্দার
- পারা থেকে নাদিয়া চাঁদ বাউরি
- রঘুনাথপুর থেকে অ্যাডভোকেট বিবেকানন্দ বাউরি
- সালটোরা থেকে শ্রীমতী চন্দনা বাউরি
- ছাতনা থেকে শ্রী সত্যনারায়ণ মুখোপাধ্যায়
- রানীবাঁধ থেকে শ্রী ক্ষুদিরাম টুডু
- রাজপুর থেকে শ্রী সুধাংসু হাঁসদা
- গোসাবা থেকে শ্রী চিত্ত (বরুণ) প্রামাণিক
- পাথরপ্রতিমা থেকে শ্রী অসিত হালদার
- কাকদ্বীপ থেকে শ্রী দীপঙ্কর জানা
- সাগর থেকে শ্রী বিকাশ কামিলা
- তমলুক থেকে ডঃ হরেকৃষ্ণ বেরা
- পাশকুড়া পূর্ব থেকে শ্রী দেবব্রত পট্টনায়েক
- পাশকুড়া পশ্চিম থেকে শ্রী সিন্টু সেনাপতি
- ময়না থেকে শ্রী অশোক দিন্দা (ক্রিকেটার)
- নন্দকুমার থেকে শ্রী নীলাঞ্জন অধিকারী
- মহিষাদল থেকে শ্রী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
- হলদিয়া থেকে শ্রীমতী তাপসী মণ্ডল
- নন্দীগ্রাম থেকে শ্রী শুভেন্দু অধিকারী
- চাঁদিপুর থেকে শ্রী পুলক কান্তি গুড়িয়া
- নারায়ণগড় থেকে শ্রী রামপ্রসাদ গিরি
- সবং থেকে শ্রী অমূল্য মাইতি
- পিঙ্গলা থেকে শ্রীমতী অন্তরা ভট্টাচার্য
- দেবরা থেকে শ্রীমতী ভারতী ঘোষ
- দাসপুর থেকে শ্রী প্রশান্ত বেরা
- ঘাঁটাল থেকে শ্রী শীতল কপোত
- চন্দ্রকোণা থেকে শ্রী শিবরাম দাস
- কেশপুর থেকে শ্রী প্রীতিশ রঞ্জন কুওর
- তলদাংরা থেকে শ্রী শ্যামল কুমার সরকার
- বাঁকুড়া থেকে শ্রী নীলাদ্রি শেখর জানা
- অন্ডা থেকে শ্রী অমর শাখা
- বিষ্ণুপুর থেকে শ্রী তন্ময় ঘোষ
- কাতুলপুর থেকে শ্রী হরকালি পটীহার
- ইন্ডাস থেকে শ্রী নির্মল ধারা
- সোনামুখী থেকে শ্রী দিবাকর ঘরামি





