আমার নামে ৯৭টা কেস নেই, আমি বোমা বানাই না, সিনেমা বানাই! চ্যালেঞ্জ নিবি না…অর্জুনকে তোপ রাজের

একুশের বিধানসভা নির্বাচন টান টান উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তৃণমূলের প্রার্থী লাগে তাতেই এখন কাঁপছে রাজনৈতিক মহল। জোর কদমে শুরু হয়ে গেছে দেয়াল লিখন! সেলুলয়েডের পর্দা ছেড়ে বাস্তবের জনপ্রতিনিধি হাওয়ার জোড় চেষ্টায় টলি তারকারা।‌

আর এবার লড়াই মাতল ব্যারাকপুর কেন্দ্রে। যেখানে গতকাল প্রার্থী হিসেবে পরিচালক রাজ চক্রবর্তীর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই তা নিয়ে কটাক্ষ করেন ব্যারাকপুরের একচ্ছত্র অধিপতি অর্জুন সিং। অবশ্যম্ভাবী রাজের বিপক্ষ মুখ হিসেবে  বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন তিনিই।  তৃণমূলের তরফে এই কেন্দ্রে হেভিওয়েট কোনও প্রার্থীকেই দরকার ছিল। সেক্ষেত্রে ‘দিদি’ ভরসা রেখেছেন পরিচালক রাজের উপর। তিনিই ঘাসফুল শিবিরের হয়ে লড়বেন অর্জুন-গড় ব্যারাকপুর থেকে।

সেই প্রেক্ষিতেই গতকাল অর্থাৎ শুক্রবার তৃণমূলের পদপ্রার্থী ঘোষণা হওয়ার পরই অর্জুন সিং মন্তব্য করেন, “ব্যারাকপুরে হার নিশ্চিত জেনে, ‘যাকে তাকে’ টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

নিজেকে নিয়ে এই “যাকে তাকে” শব্দটা সহ্য হয়নি রাজনীতির ময়দানে সদ্য পা রাখা রাজের।

আর এরপরই পাল্টা দিতে আসরে নামেন তিনি। অর্জুনকে চ্যালেঞ্জ না নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি হয়তো যা-তা, কিন্তু আমার নামে তো আর ৯৭টা কেস নেই, আমি তো বোমা বানাই না। আমি সিনেমা বানাই।”

আরও পড়ুন –নীলবাড়ির লড়াই জিততে রবিতে ব্রিগেডে  মোদীর ঐতিহাসিক জনসভা! ২১শে জিততে পারবেন কি বাংলা?

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টলিউড পরিচালককে কটাক্ষ করে বলেছিলেন, “ব্যারাকপুর ফিল্মি পরিচালক বা চলচ্চিত্রকে তোল্লাই দেওয়ার মতো জায়গা নয়, এখানে প্র্যাক্টিকেল কাজটা বেশি হয়। এখানে লোক নাটক বা ছবি কম দেখে বা কম বোঝে। মমতা বুঝে গিয়েছেন যে, ব্যারাকপুর কেন্দ্র নেওয়াটা অসুবিধার, তাই যাকে-তাকে টিকিট দিয়েছেন।”

আর নিজেকে নিয়ে বিজেপি নেতার এমন মন্তব্য হজম হয়নি পরিচালকের। অতঃপর সেই প্রেক্ষিতেই রাজ পাল্টা আক্রমণ করে বলেন “অর্জুন সিং হয়তো পেশি শক্তিতে বিশ্বাসী। উনি জানেন না, ওই জায়গাতে একশোটিরও বেশি নাটকদের দল রয়েছে। সারা পৃথিবীতে যত বাঙালি আছেন, তাঁদের পঞ্চাশ শতাংশ অন্তত আমার কাজের জন্য আমাকে চেনেন। তাঁরা আমার সিনেমা দেখেছে। কিন্তু ওঁকেও হয়তো অন্যভাবে চেনেন। আমি হয়তো যা-তা! কিন্তু আমার নামে তো আর ৯৭টা কেস নেই, আমি তো বোমা বানাই না। আমি সিনেমা বানাই। যে কোনও পেশার মানুষ রাজনীতিতে আসতে পারে। এটা নিয়ে কারর আপত্তি থাকার কথা নয়।”

আরও পড়ুন – মাঝরাতে বিজেপিতে যোগদান দাপুটে তৃণমূল নেতার, শক্ত হচ্ছে গেরুয়া ঘাঁটি

তবে এখানেই থামেননি রাজ। আত্মবিশ্বাসী পরিচালক অর্জুনকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, “অর্জুন সিং বলছেন আমাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না! কিন্তু আমি কথা দিচ্ছি, সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। ব্যারাকপুরের সিট আমি দিদিকে উপহার দেব। আমিও হালিশহরের ছেলে। কাঁচরাপাড়ায় বড় হয়েছি। নৈহাটি কলেজে পড়েছি। ওখানকার মানুষদের অভাব-অভিযোগের কথা জানি।” অতএব নন্দীগ্রাম ছাড়াও ব্যারাকপুর কেন্দ্রেও লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে।

RELATED Articles