সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি বিজেপির, কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী, ওবিসিদের জন্য ঢালাও সংকল্প গেরুয়া শিবিরের

কথা ছিল ২১ তারিখেই ২১-এর ইস্তাহার পেশ করবে গেরুয়া শিবির। সেইমতোই কাজ হল। সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি এই ইস্তাহারপত্রের নাম দিয়েছে ‘সোনার বাংলা সংকল্পপত্র’। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্তাহারপত্র ঘোষণা করেন। এদিন পূর্ব মেদিনীপুরে স্পভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর কলকাতায় ফিরে এই ইস্তাহার পেশ করে তিনি।

এদিন ইস্তাহার পেশ করার সময় শাহ্‌’র মুখে ওঠে আসে স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, রামকৃষ্ণদেব, বাবা লোকনাথের মতো আধ্যাত্মিক মহাপুরুষের কথা। তাঁর মতে, গত ৭৩ বছরে বাংলা অনেকটা পিছিয়ে গিয়েছে। আগে বাংলায় ৩০ শতাংশ উৎপাদন হত, এখন তা কমতে কমতে ৩ শতাংশয় এসে ঠেকেছে। রাজ্যে কর্মসংস্থান না থাকার কারণে যুবক-যুবতীরা নিরাশ। শাহ্‌’র দাবী তৃণমূলের কুশাসন কালো অধ্যায়ের সূচনা করেছে। এর জেরে নিরাশা ছড়িয়েছে রাজ্য জুড়ে।

আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? 

এদিনের এই ইস্তাহার পেশ করার সময় শাহ বলেনি আসল পরিবর্তনের লক্ষ্যেই তাদের এই সংকল্পপত্র। তাঁর দাবী, বাংলার বাজেটে ১৫ শতাংশের বেশি বরাদ্দ ধরা হয়েছে। এই ইস্তাহার অনুযায়ী, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ৭৫ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পিএম কৃষি সম্মান নিধির টাকা ঢুকবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত যোজনাকে ছাড়পত্র দেওয়া হবে।

এছাড়াও, নাগরিকত্ব নিয়ে তিনি বলেন, ৭০ বছর ধরে যে সমস্ত শরণার্থীরা এখানে আছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। শরণার্থীর পরিবার পাবে ৫ বছর ধরে ১০ হাজার টাকা। ওবিসিদের সংরক্ষণে মাহিষ্য ও তিলিদের আনা হবে। এছাড়াও ভূমিহীন কৃষকদের ৪ হাজার টাকার সাহায্য দেয়ার কথাও রয়েছে এই ইস্তাহারে।

আরও পড়ুন- বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পড়ল পোস্টার, ভোটের মুখে চূড়ান্ত অস্বস্তিতে গেরুয়া শিবির

এছাড়াও কৃষকদের দেওয়া হবে ৫ হাজার কোটি টাকার ফান্ড, যাতে তারা ফসল কিনতে পারে। থাকছে কৃষক সুরক্ষা পরিকাঠামো ফান্ড। মৎস্যজীবী ও কৃষকদের ৩ লক্ষ টাকা পর্যন্ত বিমা ও কৃষক সুরক্ষা এমএসপি টাস্ক ফোর্সও থাকছে। কয়লা ও বালি মাফিয়াদের জন্য আলাদা করে টাস্কফোর্স তৈরি করা হবে বলে জানা গিয়েছে। মাদক, বেআইনি কারবার ও গরু পাচার রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এই ইস্তাহারে।

RELATED Articles