BJP launched new initiative: একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফে নেওয়া হয়েছিল এক উদ্যোগ, ‘দিদিকে বলো’। রাজ্যের মানুষ নিজেদের নানান সমস্যার কথা জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে একটি টোল ফ্রি নম্বরের মাধ্যমে। বেশ জনপ্রিয়তা পায় সেই কর্মসূচি। পরবর্তীতে সেই কর্মসূচির নামই বদলে হয় ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। এবার লোকসভা ভোটের আবহে বিজেপিও শুরু করল তেমনই এক কর্মসূচি, নাম ‘এক ফোনে দিদিভাই’ (BJP launched new initiative)।
কারা পাবেন এই সুযোগ (BJP launched new initiative)?
জানা গিয়েছে, লোকসভা ভোটের প্রচারের জন্য এই নতুন কর্মসূচি শুরু করেছেন বিজেপির মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (BJP launched new initiative)। গতকাল, বুধবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে এই ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি প্রার্থী। এবার থেকে মেদিনীপুরের মানুষ তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন অগ্নিমিত্রা পালকে (BJP launched new initiative)। এর জন্য দেওয়া হয়েছে একটি ফোন নম্বর। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পরজন এই নম্বরে ফোন করতে পারবেন মেদিনীপুরবাসীরা।
এদিন অগ্নিমিত্রা পাল বলেন, “মেদিনীপুরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার আইডিয়া দিতে পারবেন মানুষজন। নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন তাঁরা”। তিনি আশ্বাস দেন, তিনি মেদিনীপুরের মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। আর যেগুলি পারবেন না, সেগুলি, ভোট পরবর্তীতে জিতে সাংসদ হয়ে সমাধানের চেষ্টা করবেন (BJP launched new initiative)।
এদিন এই কর্মসূচির কথা ঘোষণা করে অগ্নিমিত্রা পাল বলেন, “প্রত্যেকটি জায়গার সমস্যা নথিভুক্ত করে রাখা দরকার। সেই কারণে এই নম্বরে যে সমস্যা বা ইস্যুগুলি আসবে, সেগুলি নথিভুক্ত করে রাখা হবে” (BJP launched new initiative)।
এদিন শুধুমাত্র এই ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচিই নয় (BJP launched new initiative), মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারের জন্য একটি থিম সংও প্রকাশ করা হয়। ভোট প্রচারে যাতে আরও বেশি করে মেদিনীপুরের মানুষের কাছে পৌঁছতে পারেন অগ্নিমিত্রা পাল, সেই কারণেই এই উদ্যোগ।
বলে রাখি, মেদিনীপুর বিজেপির জেতা আসন। ২০১৯ সালে এই আসন থেকে জিতেছিলেন বিজেপির দিলীপ ঘোষ। এখন তিনি এও আসনের বিদায়ী সাংসদ। তবে এবার তাঁকে বিজেপি টিকিট দিয়েছে বর্ধমান-দুর্গাপুর থেকে। আর এই আসনে এবার লড়ছেন অগ্নিমিত্রা পাল। তবে এই আসন থেকে জেতার পক্ষে আত্মবিশ্বাসী তিনি।





