Rain forecast in Bengal: বঙ্গজুড়ে তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের জলীয়বাষ্প ঢুকেছে বাংলায়। এর জেরে আজ থেকে শনিবারের মধ্যে কিছু জেলার তাপমাত্রা কিছুটা নামবে। আগামী ৭২ ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ও উপকূলের জেলার তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে। শনিবার বিকেলের পর থেকে বদলে যাবে আবহাওয়া। তীব্র গরম থেকে স্বস্তি পাবে রাজ্যবাসী। শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন হাওয়া অফিস (Rain forecast in Bengal)।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকেই তীব্র গরমের হাত থেকে রেহাই পাবে রাজ্যবাসী। অতি অতি তীব্র তাপপ্রবাহের প্রকোপ কমে যাবে। তবে তাপপ্রবাহের হাত থেকে পুরোপুরি নিষ্কৃতি নেই। পশ্চিমের জেলাগুলিতে শনিবার অবধি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এমনকি উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ চড়েছে বেশ কিছুটা। মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। তারপরেই বদলে যাবে আবহাওয়া। শনিবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Rain forecast in Bengal)।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। বাংলাদেশ এবং অসম, তামিলনাড়ু ও আরব সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বিহার থেকে মণিপুর অবধি বিস্তৃত অক্ষরেখা। এই অক্ষরেখা বাংলাদেশ ও অসমের উপর দিয়ে গেছে। এর জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে (Rain forecast in Bengal)। আজ, বৃহস্পতিবার তাপপ্রবাহের সম্ভাবনা কলকাতায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি বেশি। শুক্রবার পর্যন্ত তাপমাত্রার উল্লেখ্যযোগ্য পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কোথায় কোথায় চলবে তাপপ্রবাহ?
শনিবারের আগে তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে তাপপ্রবাহ চলবে শনিবার অবধি। বেলা বাড়লেই লু বইতে পারে। শনিবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। রবিবার উপকূলীয় জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জানাতেই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
কবে বৃষ্টি (Rain forecast in Bengal)?
সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain forecast in Bengal)। শনিবার থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি হবে শনিবার থেকেই (Rain forecast in Bengal)।





