কাল বাংলার ভাগ্য পরীক্ষা। বঙ্গ বিজেপির নেতারা বলছেন এবার মসনদে আসছে বিজেপি সরকার। গদি ছাড়তে রাজি নয় তৃণমূলও। এইরকম হাইভোল্টেজ পরীক্ষার আগের দিন এবার মালদায় মুখ পুড়লো বিজেপি নেতৃত্বের।
আরও পড়ুন- এবার বন্ধ হচ্ছে যান চলাচল, বাস-মিনিবাস বন্ধ থাকবে টানা তিনদিন
গত ১৮ই এপ্রিল বিধানসভা নির্বাচন চলাকালীনই সময়ই একটি ঘটনা আলোড়ন ফেলে মালদায়। ঝন্টু মোড়ে দলীয় কার্যালয়ে মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর জখম হন প্রার্থী। দলীয় কার্যালয়ে কীভাবে হামলা? ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধে। তদন্ত শুরু করে পুলিশ। আর সেই তদন্তেই এবার উল্লেখযোগ্য সাফল্য পেল মালদা পুলিশl ওই বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে গুলি করার ঘটনায় পুলিসের জালে বিজেপির এক নেতা। ধৃত ওই নেতার নাম নিতাই মণ্ডল। তিনি ওল্ড মালদহ মণ্ডলের সভাপতিl
আরও পড়ুন- কোভ্যাকসিন নাকি কোভিশিল্ড? কোনটা বাছবেন? কোন টিকা বেশি কার্যকরী? পড়ে নিন
বিজেপি প্রার্থীকে গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেই ওই ঘটনার নেপথ্যে থাকা মূল চক্রী বিজেপি নেতা নিতাই মন্ডলের নাম উঠে আসে। নিতাই মন্ডলের খোঁজ শুরু করে পুলিশ। আজ তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে আজই তাকে আদালতে তোলা হবে।






