মোদী ভক্ত! নরেন্দ্র মোদীকে ভগবানের সঙ্গে তুলনা, ছবিতে দুধ দিয়ে স্নান করিয়ে পুজো, বিতর্কের মাঝে বিজেপি নেতা

BJP Leader compared Modi with Gods and worship him: নিজের দলের নেতানেত্রীকে কোনও মহাপুরুষ বা ভগবানের সঙ্গে তুলনা করা, এমন ঘটনা আগেও ঘটেছে। তবে তাঁর ছবিতে দুধ দিয়ে স্নান করিয়ে, রীতিমতো পুজো করা, এমন ঘটনা বোধ হয় বিরল। আর এমন কাণ্ডই ঘটালেন এক বিজেপি নেতা। মোদীর কাটআউটে দুধ ঢেলে স্নান করাতে দেখা গেল তাঁকে (BJP Leader compared Modi with Gods and worship him)। আর এর জন্য বেশ বিতর্কের মুখেও পড়লেন তিনি।

কী ঘটেছে ঘটনাটি (BJP Leader compared Modi with Gods and worship him)?

ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ২ ব্লকের ছাতনি এলাকায়। গতকাল, শুক্রবার সেখানে বিজেপির বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বের সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বও। আর সেখানে এক কাণ্ড ঘটালেন পূর্বস্থলী ২ ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি অতুলচন্দ্র দাস। নরেন্দ্র মোদীর কাটআউটের মাথায় দুধ ঢেলে স্নান করিয়ে পুজো করলেন তিনি (BJP Leader compared Modi with Gods and worship him)। এমনকি, মোদীর সঙ্গে নাম নিলেন শ্রীরামচন্দ্র থেকে শুরু করে শ্রীচৈতন্যদেব মহাপ্রভু, মা দুর্গা, মা কালীর। আর এতেই প্রবল বিতর্কের মুখে ওই বিজেপি নেতা।      

যদিও সেই বিতর্কে আমল দিতে রাজি নন তিনি। অতুলচন্দ্র দাস বলেন, “আমি ওঁর একান্ত ভক্ত। রামের পরে যদি ভগবান মনে করে থাকি কাউকে, তাহলে নরেন্দ্র মোদিজিকে আমি কিন্তু ভগবান বলে মনে করি। যিনি যুগে-যুগে অবতার হয়েছিলেন। আমরা দেখেছি শ্রীচৈতন্য মহাপ্রভু, আমরা দেখেছি মা কালী, মা দুর্গা যুগে-যুগে অবতার হয়েছেন। আবার কোনও মানবকূলে জন্ম নিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি।এই নরেন্দ্র মোদীজির জন্যই আজ আমি উপোস থেকে দুধ-গঙ্গাজল দিয়ে ধুয়ে স্নান করিয়েছি। ওঁর চরণে আমার প্রণাম জানিয়েছি” (BJP Leader compared Modi with Gods and worship him)

বিজেপি নেতার এহেন মন্তব্যের কারণে বেশ কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে (BJP Leader compared Modi with Gods and worship him)। যদিও এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় জবাব দিতে গিয়ে কিছুটা এড়িয়েই যান। তাঁর কথায়,  “উনি কী বলেছেন আমার ঠিক জানা নেই। তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না”।

বিজেপি নেতার কাণ্ডে কটাক্ষ করতে ছাড়ে নি তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবী, “মোদী তো নিজেই বলেছেন তিনি মানুষের সৃষ্টি নন, তিনি অবতার। কিন্তু, তাঁকেই আবার অন্য দলের সমর্থন নিয়ে সরকার গড়তে হচ্ছে। চ্যালারা এখন দুধ দিয়ে স্নান করালেও কোনও লাভ নেই। ভবিষ্যতে এই সরকার পড়ে যাবে। তারপর আবার নতুন সরকার গঠন করতে হবে” (BJP Leader compared Modi with Gods and worship him)। 

RELATED Articles