‘তিনটে বিয়ে করেও আমার সঙ্গে…’, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় গেলেন যুবতী

Woman Complained Against TMC Councilor: প্রথমে বিয়ের প্রতিশ্রুতি, তারপর নানান প্রলোভন। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এমনভাবেই চলছিল বেশ কিছু বছর। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করতে চাইছিলেন না তৃণমূল কাউন্সিলর। ফলে শেষমেশ তৃণমূল নেতার বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন ওই যুবতী (Woman Complained Against TMC Councilor)

ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরে। উত্তর ব্যারাকপুর পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন পানিহাটির বাসিন্দা এক যুবতী। তাঁর দাবী, ওই তৃণমূল কাউন্সিলর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন। শারীরিক নির্যাতনের অভিযোগও করেন যুবতী। তিনি এও জানান, ওই কাউন্সিলরের নাকি একাধিক বিয়ে। এই ঘটনায় ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী (Woman Complained Against TMC Councilor)

অভিযোগ দায়ের করার পর এলাকায় তুমুল শোরগোল শুরু হয়। সূত্রের খবর, এরপরই নাকি গা ঢাকা দেন ওই কাউন্সিলর। খোঁজ মিলছে না তাঁর। যদিও কাউন্সিলরের বাবার দাবী, তাঁর ছেলে নির্দোষ। তিনি আবার অভিযোগকারিণী মহিলাকেই মানসিক রোগী বলে দেগেছেন (Woman Complained Against TMC Councilor)। কিন্তু তাঁর ছেলে হঠাৎ কেন গায়েব হয়ে গেল বা কোথায়ই বা রয়েছে সে, সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেন নি কাউন্সিলরের বাবা।

অভিযোগকারিণী যুবতীর অভিযোগ, “ও আগে থেকে আমাকে নোংরা নোংরা মেসেজ পাঠাত। তবে একটা সময়ের পর ওকে আমি মেনে নিই। সম্পর্কেও থাকি। তবে আমি ওর কোনও সম্পর্ক আছে কিনা জানতে চাই। ও বলে কোনও সম্পর্ক নেই। কিন্তু কিছুদিন আগে জানা যায় ওনার তিনটে বিয়ে। কিন্তু, পুুরোটাই আমার কাছে অস্বীকার করেছিল। আমি আড়াই বছর ধরে কিছুই জানতাম না। আমি থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ বলছে আমরা দেখছি বিষয়টা” (Woman Complained Against TMC Councilor)

এই বিষয় নিয়ে হইচই শুরু হতেই উত্তর ব্যারাকপুরের পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে অভিযুক্তকে কোনওভাবেই রেয়াত করা হবে না। তাঁর কথায়, “আইন আইনের পথে চলবে। দোষী প্রমাণিত হলে অভিযুক্তের শাস্তি হবে” (Woman Complained Against TMC Councilor)

RELATED Articles