বিজেপি শিবিরে হানা করোনার। দিলীপ নিশানায় শাসকদল!

সম্প্রতি বিজেপি শিবিরে হানা দিয়েছে করোনা। আর এই কারণে শাসক তথা তৃণমূলকেই পরোক্ষভাবে দায়ী করলেন বঙ্গ বিজেপির কান্ডারী দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল দুর্নীতি করে বলেই রাস্তায় নামতে হয় বিজেপিকে। আর যার ফলস্বরূপ অনেক জায়গায় সামাজিক দূরত্ব মানা সম্ভব হয়নি। যার থেকে দলে সংক্রমণ হয়েছে।

তবে এইটুকু বলেই অবশ্য থেমে থাকেননি বিজেপির রাজ‍্য সভাপতি। তিনি আর‌ও বলেন, লকডাউন শুরু হতেই রাস্তায় নামেননি দলীয় কর্মীরা। প্রধানমন্ত্রীর কথা মেনে লকডাউন পালন করছিলেন তাঁরা। কিন্তু তৃণমূল রেশন থেকে আমফানের ত্রাণ সবকিছুতেই দুর্নীতি শুরু করে। তাই বাধ্য হয়ে রাস্তায় প্রতিবাদে নামে বিজেপি। সাধারণ মানুষের পাওনা বুঝিয়ে দিতেই রাজ্যজুড়ে ঘুরতে হয় তাঁদের। আর যা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি বিজেপির পক্ষে। ফলস্বরূপ সংক্রমণ ছড়িয়েছে দলের অন্দরে।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির হুগলির সাংসদ লকেট চট্টেপাধ্যায়। নিজেই করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন বিজেপি নেত্রী। তবে লকেট একা নন, কদিন আগেই করোনা হানা দিয়েছে শাসক শিবিরেও। ইতিমধ্যেই দলে করোনার বলি হয়েছেন বিধায়ক তমোনাশ ঘোষ। কোভিডে আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও কিছুদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। তবে করোনা চিন্তায় রেখেছে বিজেপিকে। কারণে দলের বহ নেতা নেত্রীর জ্বরে কাবু হয়েছেন বলে খবর।

আরও অন্যান্য খবর