শুভেন্দুর ‘যারা আমাদের সাথে, আমরাও তাদের সাথে’ মন্তব্যের জের! ক্ষোভ উগড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি

BJP Leader Joined TMC: সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করেন তিনি। তাঁর সেই মন্তব্যের জেরেই এবার তৃণমূলের হাত ধরলেন বিজেপির নদিয়ার উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ (BJP Leader Joined TMC)

লোকসভা ভোটে বিজেপির হারের কারণ বিশ্লেষণ বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ হোক। এবার থেকে, জো হামারা সাথ, হাম উনকে সাথ”। তিনি আরও বলেছিলেন, “সংখ্যালঘু এলাকায় ৯৫ শতাংশ ভোট পড়েছে তৃণমূলের পক্ষে। তাই সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই দলে”।

এরপরই এই মন্তব্যকেই দলবদলের কারণ হিসেবে দায়ী করলেন রফিকুল শেখ (BJP Leader Joined TMC)। গতকাল, রবিবার তৃণমূলের এক অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী যেভাবে মুসলিম সম্প্রদায়কে অপমান করেছেন তারপরে আর বিজেপিতে থাকা যায় না। তাই দলবদলের সিদ্ধান্ত”।

রফিকুলের অভিযোগ, “বিরোধী দলনেতা মুসলিম সম্প্রদায়কে প্রকাশ্যে এভাবে অপমান করার পর দল তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। ফলে এই দলে আর থাকা যায় না” (BJP Leader Joined TMC)

তবে শুভেন্দু সেই মন্তব্য করার পর বিজেপির অনেকেই জানিয়েছিলেন যে তারা শুভেন্দুর মন্তব্যের সঙ্গে একমত নন। বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকি বলেছিলেন, শুভেন্দুর কথা শুনে বোঝা যায় যে তাঁর মাটির সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, শুভেন্দু দলে নতুন তাই দলের সংস্কৃতি নিয়ে তাঁর কোনও ধারণা নেই।

শুভেন্দুর সেই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলেও নিজের বক্তব্যে অনড় ছিলেন তিনি নিজে। এরই মধ্যে সংখ্যালঘু মোর্চার সভাপতির তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায় ফের নতুন করে শোরগোল তৈরি হয়েছে। এই বিষয়ে যদিও বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, “রফিকুল লোভে পড়ে তৃণমূলে যোগ দিয়েছে। যাওয়ার জন্য একটা কারণ দেখাতে হবে তো, তাই শুভেন্দুকে দায়ী করছেন” (BJP Leader Joined TMC)

এই যোগদানের (BJP Leader Joined TMC) ঘটনায় আবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, “এই তো শুরু। শুভেন্দুদের অত্যাচারে আগামী দিনে বিজেপির আরও অনেকে তৃণমূলে আসবেন। ২৬ এর আগে বাংলা থেকে দলটাই না উঠে যায়”।

RELATED Articles