মহিলাকে চড়-থাপ্পড় মেরেও সহজেই জামিন পেলেন তৃণমূল নেতা, হেফাজতেই নিতে চাইল না পুলিশ, সরকারি আইনজীবীও বিরোধিতা করলেন না, উঠছে প্রশ্ন

TMC Leader Who Assaulted a Woman Got Bail Easily: গুণ্ডাগিরি করেও অনায়াসেই পার পেয়ে গেলেন তৃণমূল নেতা। বাড়িতে ঢুকে তাণ্ডব, মহিলাকে চড়-থাপ্পড় মারার ঘটনায় কোনও সাজাই হল না অভিযুক্ত নেতার। সহজেই জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা (TMC Leader Who Assaulted a Woman Got Bail Easily)। এমনকি পুলিশও তৃণমূল নেতাকে হেফাজতে নেওয়ার আবেদন জানাল না। সরকারি আইনজীবীও কোনও বিরোধিতা করলেন না। আর এই ঘটনা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। তৃণমূল নেতা বলেই কী এত সহজে ছাড়া পেয়ে গেলেন তিনি?

গত শনিবার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। জানা গিয়েছিল, কালনার দেবনাথপাড়ায় একটি সম্পত্তি নিয়ে ঝামেলা বাঁধে ওই তৃণমূলের শহর সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারির। তৃণমূল নেতার দাবী ছিল, তাঁর একটি সম্পত্তিতে পাঁচিল দিতে বাধা দেয় ওই পরিবার।

এই ঘটনায় ওই পরিবারের বাড়িতে ঢুকে দলবল নিয়ে তাণ্ডব চালায় তৃণমূল নেতা। ভিডিওতে দেখা গিয়েছিল, এক মহিলাকে চড় মারেন গোপাল। এমনকি, মহিলাকে ধাক্কাধাক্কি করে উঠোনে টেনেহিঁচড়ে আনা হয়। পুরুষ-মহিলা নির্বিশেষে সকলকেই মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল নেতা বাড়িতে ঢুকে মহিলাদের পেটাচ্ছেন, এমন ঘটনায় তুমুল বিতর্ক ছড়ায়। অস্বস্তিতে পড়ে শাসক দলও (TMC Leader Who Assaulted a Woman Got Bail Easily)

সেই ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত মহিলা। তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। কিন্তু রবিবারই কালনা আদালত থেকে জামিন পেয়ে যান ওই তৃণমূল নেতা (TMC Leader Who Assaulted a Woman Got Bail Easily)। জনা গিয়েছে, পুলিশ তাঁকে হেফাজতে নেওয়ার আবেদনও জানায় নি। এমনকি, সরকারি আইনজীবীও কোনও বিরোধিতা করেন নি। তাঁর কথায়, জামিনযোগ্য ধারায় মামলা থাকায় সহজে জামিন পেয়ে গিয়েছেন।

তৃণমূল নেতার জামিনের খবরে আক্রান্ত মহিলা বলেন, “আমার বাড়িতে ঢুকে আমায় মারধর করল, আমার বাচ্চাদের মারধর করল। এত কিছু প্রমাণ দেওয়ার পরও কীভাবে গোপাল তিওয়ারি ছাড়া পায়? কীভাবে জামিন পেয়ে যায়? মনে হচ্ছে আইন আদালত বলে কিছুই নেই। এখন তো ভয় হচ্ছে, যখন তখন আমার বাড়িতে এসে পরিবারকে মারধর করবে। খুনও করে দিতে পারে” (TMC Leader Who Assaulted a Woman Got Bail Easily)

এদিকে মহিলাকে পেটানোর ঘটনার সাফাই দিয়ে গোপাল দাবী করেছিলেন, “৪-৫ জন আমাকে মারতে থাকে। মাথায় লেগেছে, আঙুল জখম হয়েছে। মহিলা, পুরুষরা জোর করে আমাকে ঘরে টেনে নিয়ে যায়। আমি আত্মরক্ষার জন্য হাত ঠেলে বেরিয়ে আসতে চেষ্টা করি”।

RELATED Articles