ফের তৃণমূলেই ফিরতে চান তিনি। বিজেপি ছেড়ে দেবেন প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে এখন রাজনৈতিক মহলে। তৃণমূলের তরফে দাবী করা হয়েছে যে গতকাল রাতে নাকি রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কয়েকজন নেতাকে ফোন করেন। ফোনে তিনি জানান যে তিনি তৃণমূলে আবার ফিরতে চান।
ফোনে রাজীব আবেদন করেন তৃণমূল নেতাদের। এমনকি, ক্ষমাও চেয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে তৃণমূলের তরফে তাঁকে কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা করে দেখবেন এই বিষয়টি, এমনটাই মোট তৃণমূলের। তবে তিনি ফিরলে তাঁকে হাওড়ায় কোনওভাবেই রাখবে না তৃণমূল, এমনটাও স্পষ্ট করা হয়েছে। তবে এই ব্যাপারে সরকারিভাবে রাজীবের থেকে কিছু জানা যায়নি।
বলে রাখি, গত বছরের শেষের দিক থেকে দলবিমুখ হয়ে পড়েন তৎকালীন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তোলেন যে তাঁকে মানুষের জন্য কাজ করতে দেওয়া হচ্ছে না। এরপর দল ছাড়েন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র হাত থেকে তুলে নেন গেরুয়া পতাকা। এরপর নিজের পুরনো কেন্দ্র হাওড়ার ডোমজুড় থেকেই বিজেপির হয়ে প্রার্থী হন রাজীব। কিন্তু জিততে পারেননি তিনি। এবার ভোটে গেরে যাওয়ার পরই নিজের পুরনো দলে ফেরার জন্য ইচ্চাপ্রকাশ করলেন রাজীব।





