রাজনীতির জেরে শেষ দাম্পত্য! সাংবাদিক সম্মেলন করে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিশ  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র

বিজেপিতে শুভেন্দুকে নিতেই সুজাতা গেল তৃণমূলে। শুভেন্দু যেখানে তৃণমূলে আত্মসম্মান নিয়ে টিকতে না পাড়ার কথা বললেন, সেখানেই বিজেপি নেতা সৌমিত্র খাঁ স্ত্রী বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ আনলেন।
আজ সকালেই সৌগত রায় কুনাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলের ঝাণ্ডা হাতে তুলে নিয়েছেন সুজাতা মন্ডল খাঁ।
আর এই ঘটনা ঘটতেই সৌমিত্র খাঁ সটাং সাংবাদিক সম্মেলন করে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানোর সিদ্ধান্তের কথা জানালেন।
স্ত্রীর বিষয়ে কথা বলতে গিয়ে যথেষ্ট আবেগবিহ্বল হয়ে পড়েন সৌমিত্র।  চোখে দেখা যায় জল। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নিজের সংসার ভাঙার অভিযোগ এনেছেন সৌমিত্র খাঁ৷ তাঁর দাবি, সুজাতাকে ভুল বোঝানো হয়েছে৷
একই সঙ্গে তিনি জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে সুজাতার সঙ্গে তাঁর বিবাদ চলছিল৷ বিজেপি কোনও পদ না দেওয়ায় সুজাতা অস্বীকার করেছিলেন বলে দাবি সৌমিত্রের৷ যদিও সুজাতা যে শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দেবেন তা তিনি স্বপ্নেও ভাবেননি বলেই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সৌমিত্র৷ স্ত্রীর সিদ্ধান্তে রীতিমতো বিধ্বস্ত সৌমিত্র এ দিন সাংবাদিক সম্মেলন করার মাঝেই কান্নায় ভেঙে পড়েন৷ তাঁর প্রশ্ন, ‘যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার বাড়ি ভাঙল, তাঁর সঙ্গ কীভাবে দিচ্ছ? আমি কি এতটাই খারাপ?’ আবেগতাড়িত সৌমিত্র বলেন, ‘সুজাতা খুব ভুল করলে৷ আজ থেকে তোমায় আমি মুক্তি দিলাম৷ অনুরোধ করে বলছি, সুজাতা মণ্ডল লেখ৷ খাঁ পদবী লিখবে না৷ এটা আমার বংশের পরিচয়, জাতির পরিচয়৷ আমি তোমাকে ডিভোর্স নোটিস পাঠাচ্ছি৷’

RELATED Articles