মমতার গড়ে শক্তি প্রদর্শন শুভেন্দু’র! বিনা বাধায় তিন কিলোমিটার রাস্তায় চলল গেরুয়া মিছিল

বাংলায় ভোটের আর মাত্র দু’মাস, আক্রমনাত্মক হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আজ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আর দক্ষিণ কলকাতায় শুভেন্দু অধিকারী বাংলার রাজনীতির উল্লেখযোগ্য দুই চরিত্র আজ নিজেদের শক্তি বুঝে নিতে নেমেছিল একে অপরের বিপরীত গড়ে।

যেখানে নন্দীগ্রামে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেকে সেখানকার পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানেই মুখ্যমন্ত্রীর খাস গড়ে তিন কিলোমিটার বিনা বাধায় মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। প্রদর্শন করেছেন নিজের শক্তি।

তবে আজকে বিজেপির মিছিলে তৃণমূলের হামলা চালানোর অভিযোগ‌ও ওঠে। এই ঘটনায় শুভেন্দু সেলাম জানান নিজের কর্মী-সমর্থকদের যাঁরা তৃণমূলের পাল্টা ভাঙচুর চালিয়েছে! তিনি বলেন, ‘একদম ওই মোদীজির মতো অন্দর ঘুসকে মারা- ঠিক ওটাই করেছেন আপনারা।’‌

প্রসঙ্গত উল্লেখ্য, ‘‌ঘর মে ঘুসকে মারেঙ্গে’‌-সন্ত্রাসবাদীদের এই কড়া বার্তা দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর কথা ধরেই দলের কার্যকর্তাদের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আজকে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘‌পুলিশ আগে দলদাস ছিল। এখন ক্রীতদাসে পরিণত হয়েছে। হাজরা মোড়ে সভা করতে দেওয়া হয়নি। সব মাইক খুলে নিয়েছে। এ সব করে বিজেপি–কে আটকানো যাবে না। তাঁর কটাক্ষ, ‘আমরা প্রায় ৩ কিলোমিটার রাস্তায় মিছিল করেছি। এটা নাকি তৃণমূল কংগ্রেসের দূর্গ ছিল!‌’‌

উল্লেখ্য, বিজেপি–র রোড–শো ঘিরে সোমবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড বাধে টালিগঞ্জের চারু মার্কেট এলাকায়। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের নেতৃত্বে হওয়া বিজেপি–র মিছিলে ইট, পাটকেল ছুড়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা ওই এলাকায় হামলা চালিয়েছে বিজেপি–র কর্মী–সমর্থকরাও।

RELATED Articles