উপনির্বাচনেও বাংলায় গুলির বর্ষণ! বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, পঞ্চায়েত সদস্যকে মারধর, কাঠগড়ায় তৃণমূল, রিপোর্ট তলব কমিশনের

BJP Leader was attacked and Shootout Incident in Ranaghat: বাংলায় নির্বাচন অথচ কোনও অশান্তির পরিবেশ থাকবে না, এমনটা যেন হতেই পারে না। আজ, বুধবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। এদিন ভোট রয়েছে উত্তর ২৪ পরগণার বাগদা, কলকাতার মানিকতলা, নদিয়ার রাণাঘাট দক্ষিণ ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এই উপনির্বাচনেও এবার তুমুল হট্টগোল বাংলায় (BJP Leader was attacked and Shootout Incident in Ranaghat)

জানা গিয়েছে, উপনির্বাচনের আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাতে রাণাঘাটের পায়রাডাঙায় তাণ্ডব চলে। রাণাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য হলেন গৌতম বিশ্বাস। গতকাল, মঙ্গলবার রাতে প্রায় ৩০-৪০ জনের একটি দল মুখে কাপড় বেঁধে এসে হামলা চালায় তাঁর উপর। তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ (BJP Leader was attacked and Shootout Incident in Ranaghat)। ওই বিজেপি পঞ্চায়েত সদস্যকে রাণাঘাট হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর আহত অবস্থায়। তাঁর বাড়ির সিসিটিভিও ভেঙে দেয়া হয় বলে অভিযোগ।    

শুধুমাত্র বিজেপি পঞ্চায়েত সদস্যই নয়, হামলার অভিযোগ উঠেছে রঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তি ১৫৭ নম্বর বুথের বিজেপির এক পোলিং এজেন্টের উপরেও। অভিযোগ, মঙ্গলবার রাতে তারা যখন ঘুমোচ্ছিলেন, সেই সময় ঘুম থেকে ডেকে তোলা হয় তাদের। বারান্দার কাচ ভাঙচুর করা হয়। দু’‌রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ (BJP Leader was attacked and Shootout Incident in Ranaghat)। ভয়ে সিঁটিয়ে আছে গোটা পরিবার।

এখানেই শেষ নয়, উপনির্বাচনের আগের রাতে আবার রানাঘাট দক্ষিণের পায়রাডাঙায় বিজেপির পোলিং এজেন্ট শ্রাবন্তী দে’‌র বাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে (BJP Leader was attacked and Shootout Incident in Ranaghat)। পরিবারের দাবী, গভীর রাতে ৩০ জন দুষ্কৃতী চড়াও হয়। ভেঙে দেওয়া হয় সিসিটিভি। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তিনি।

রাণাঘাটে এমন তাণ্ডবের জেরে জরুরি ভিত্তিতে এটিআর তলব করেছে কমিশন। সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারের থেকে দ্রুত রিপোর্ট তলব করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের তরফে। এই গোটা ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে রাণাঘাটে (BJP Leader was attacked and Shootout Incident in Ranaghat)। বিজেপির অভিযোগ, কেউ যাতে ভোট দিতে না যায়, সেই কারণেই এমন আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। শাসক দল তৃণমূলের দিকেই উঠেছে অভিযোগের আঙুল। এই ঘটনায় ইতিমধ্যেই ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

RELATED Articles