Students Fell Sick after Having Mid Day Meal Food: মিড ডে মিল নিয়ে যেন বিতর্কের অন্ত নেই। মাঝে মধ্যেই মিড ডে মিলে মরা সাপ, টিকটিকি, পোকামাকড় পড়ে থাকার ঘটনা দেখা যায়। এই নিয়ে বারবার অভিযোগ উঠলেও এই ঘটনা যেন কমছেই না। এবার মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটল রাজ্যে (Students Fell Sick after Having Mid Day Meal Food)। মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল ৩০ জন পড়ুয়া।
এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের নয়াবসতে পন্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যাপীঠে। এই স্কুলটি মূলত আবাসিক স্কুল। গড়বেতার তিন নম্বর ব্লক ও পার্শ্ববর্তী এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করে এই স্কুলে। অভিযোগ, গতকাল, মঙ্গলবার স্কুলে মিড ডে মিল খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়তে থাকে পড়ুয়ারা (Students Fell Sick after Having Mid Day Meal Food)। প্রথমে দশ জন অসুস্থ হয়ে পড়লে তাদের দ্বারিগেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এরপর ফের ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকে আরও পড়ুয়া। বমি ও শ্বাসকষ্ট শুরু হয় তাদের। এভাবে ধীরে ধীরে প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়ে বলে খবর। এদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয় (Students Fell Sick after Having Mid Day Meal Food)। স্কুলেও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয় বলে খবর।
পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ, এই স্কুলে মিড ডে মিল প্রায় সময়ই নানান অভিযোগ ওঠে। খাবারে পোকামাকড় পরার ঘটনা আগে ঘটেছে। এই নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি বলে দাবী অভিভাবকদের। তাদের কথায়, এদিন খাবারে বিষাক্ত কিছু মিশেছে বলেই এভাবে এতজন পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে (Students Fell Sick after Having Mid Day Meal Food)।
এই ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিনোদবিহারী মন্ডল বলেন, “মিড ডে মিলের খাবার খাওয়ার পরই বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে” (Students Fell Sick after Having Mid Day Meal Food)।
আবার এদিনই হাওড়ায় ডোমজুড়ের মুন্সিডাঙা বোর্ড প্রাথমিক বিদ্যালয়েও মিড ডে মিল নিয়ে ওঠে অভিযোগ। এই স্কুলের মিড ডে মিলের খাবারে মেলে গিরগিটি। প্রথমে সেই খাবার খেয়েও নিয়েছিল কিছু শিশু। পরে দেখা যায় খাবারে পড়ে গিরগিটি। এই ঘটনায় স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখান অভিভাবকরা।





