দুই রাজনীতিবিদের মধ্যে টুইট যুদ্ধ। একদিকে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ও অন্যদিকে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অর্থমন্ত্রীকে বেশ কড়াভাবেই টুইটারে বেঁধেন বিজেপি বিধায়ক। কিছুদিন আগেই অর্থমন্ত্রী দেশ থেকে একের পর এক শিল্পপতির চলে যাওয়া নিয়ে কেন্দ্র সরকারকে টুইটারে তোপ দাগেন। এরই পাল্টা তোপ দাগলেন অশোক লাহিড়ী।
মোদী সরকারের আমলে দেশের শিল্পের হাল যে তলানিতে, তা বোঝাতে চেয়েই টুইটে বিঁধেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। টুইট করে তিনি লিখেছিলেন, “গত সাত বছরে মোট ৩৫ হাজার উদ্যোগপতি দেশ ছেড়েছেন। ২০১৪ থেকে ২০২০ অর্থবর্ষের মধ্যে দেশ ছেডে়ছেন এত উদ্যোগপতি। কেন এই পরিস্থিতি। আতঙ্কে। প্রধানমন্ত্রীকে এনিয়ে সংসদে শ্বেতপত্র প্রকাশ করতে হবে”।
দেশ থেকে সৎ বিত্তশালীরা চলে গেলে আমিও উদ্বিগ্ন হব,কিন্তু বেশি উদ্বিগ্ন হচ্ছি শুধু বিত্তবানরা নয়,ছাত্র,পরিযায়ী শ্রমিক ও রুগীরাও অন্য রাজ্যে চলে যাচ্ছেন।গত ১০ বছরে বাংলা থেকে কত বিত্তশালী,ছাত্র,পরিযায়ী শ্রমিক ও রুগী অন্য রাজ্যে গেছেন, তার সংখ্যাও প্রকাশ করুন রাজ্যের অর্থমন্ত্রী। https://t.co/ZYzgdEY3A6
— Dr. Ashok Kumar Lahiri (@ashoklahiribjp) October 23, 2021
রাজ্যের অর্থমন্ত্রীর এই টুইটেরই এবার পালটা দিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। তিনি টুইটে লেখেন, “দেশ থেকে সৎ বিত্তশালীরা চলে গেলে আমিও উদ্বিগ্ন হব, কিন্তু বেশি উদ্বিগ্ন হচ্ছি শুধু বিত্তবানরা নয়, ছাত্র, পরিযায়ী শ্রমিক ও রুগীরাও অন্য রাজ্যে চলে যাচ্ছেন। গত ১০ বছরে কত বিত্তশালী ছাত্র, পরিযায়ী শ্রমিক, ও রুগী অন্য় রাজ্যে গেছেন, তার সংখ্যাও প্রকাশ করুন রাজ্যের অর্থমন্ত্রী”।
দু’পক্ষের এই টুইট যুদ্ধকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগেই জল্পনা উঠেছিল যে অশোক লাহিড়ী নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। কিন্তু রাজ্যের অর্থমন্ত্রীকে টুইটে এভাবে বেঁধার পর সেই জল্পনাতে কার্যত নিজেই জল ঢেলে দিলেন অশোক লাহিড়ী নিজেই।





