শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির দ্বিতীয় নিয়েনিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। তবে চন্দনা এই দ্বিতীয় বিয়ের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন।
আর এদিকে আবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নিজের ‘নতুন স্ত্রী’ চন্দনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ গাড়িচালক কৃষ্ণ কুণ্ডু। তিনি অভিযোগ এনেছেন যে চন্দনার প্রথম স্বামী নাকি তাঁকে ভুল বুঝিয়ে ভুল পথে চালনা করছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে কৃষ্ণের প্রথম স্ত্রী দাবী করেন যে চন্দনা বাউরি তাঁর স্বামী-সন্তানদের ছেড়ে গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে পালিয়ে বিয়ে করেছেন। এই নিয়ে শুরু জোর চর্চা। তবে তৎক্ষণাৎ এই ঘটনাকে অস্বীকার করেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা।
এসবের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন চন্দনার ‘দ্বিতীয় স্বামী’ তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডু। হাসপাতালে ভর্তিও হন তিনি। সেই সময় তাঁর প্রথম স্ত্রীকেই দেখা গিয়েছিল তাঁর পাশে। গতকাল, মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পান কৃষ্ণ। এরপরই তাঁর বক্তব্য, “চন্দনা খুব ভালো মেয়ে। ওকে ভুল বোঝানো হচ্ছে”।
কৃষ্ণের এমন মন্তব্যের জেরে ফের নতুন করে হইচই পড়েছে রাজনৈতিক মহলে। এদিকে একটি ফেসবুক পোস্ট করে চন্দনার প্রথম স্বামী শ্রাবণ ও ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে তীব্র তোপ দেগেছেন কৃষ্ণ কুণ্ডু।
পোস্টে তিনি লেখেন, “ছাতনা বিধানসভার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে বলেছে। আমি জেলা সভাপতিকে জানাই, দাদা আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত হচ্ছে। শালতোড়ায় সংগঠন বলে কিছু নেই, সব শেষ করে দিয়েছে”।





