যতক্ষণ না পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত দল থেকে বরখাস্ত করা হলো বিজেপির দুই শীর্ষ নেতা রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার কে।গতকালই দল বিরোধী মন্তব্যের জন্য জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে শো-কজ করেছিল রাজ্য বিজেপি। আর সেই শোকজের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছেন না বলে দুজনেই জানিয়েছিলেন। আর সেই কারণেই এবার তাদেরকে বরখাস্ত করা হলো বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
স্বাভাবিকভাবেই এই খবরে বিজেপির অন্যান্যদের মধ্যে শোরগোল ছড়িয়েছে। কিছুক্ষণ আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ প্রসঙ্গে এর আগে অর্জুন সিং মন্তব্য করেছিলেন যে কারও যদি কোনও অভিযোগ থাকে তাহলে তা দলের অভ্যন্তরেই বলা উচিত। দিলীপ ঘোষও প্রায় একই রকম মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘পার্টি যে কোনও সময়েই যে কোনও কর্মীকে শো কজ করতে পারে। যদি পার্টি মনে করে। তাতে কোনও অসুবিধার কিছু নেই। বাকিটা দলের ব্যাপার। দল বুঝে নেবে।’’
রীতেশ তেওয়ারির গলায় এই নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভের সুর শোনা গেছে। তিনি অমিত মালব্যর বিরুদ্ধে আক্রমণ জানিয়েছেন একটি বেসরকারি টিভি চ্যানেলে। তিনি বলছেন যে বিজেপির অন্দরে ষড়যন্ত্র প্রকাশ পেল। দল এখন নতুনদেরই বেশি গুরুত্ব দিচ্ছে। তবে সুকান্ত মজুমদার জানিয়েছেন গোটা বিষয়টি দলের এথিক্স মেনেই হয়েছে।





