কালার্স টিভি তে দুদিন হল শুরু হয়েছে হুনারবাজ। এই শো’তে বিভিন্ন রকম স্টান্ট এবং প্রতিভা নিয়ে হাজির হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা। বিচারকের আসনে আছেন পরিনীতি চোপড়া মিঠুন চক্রবর্তী এবং করণ জোহর। এই শো সঞ্চালনা করছেন ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া।কালার্সের তরফ থেকে এই শোয়ের যে ক’টি প্রোমো বা ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছিল তার সবকটাই ভাইরাল হয়ে গেছে। তবে সম্প্রতি একটি প্রোমো তার মাত্রা সব থেকে ছাড়িয়ে গেছে।
এই প্রোমোতেই দেখা যাচ্ছে করণ জোহরকে এক প্রতিযোগীর সঙ্গে তুমুল ফ্লা’র্টিং করতে। তিরিশ বছরের রোহিত ঠাকুর চুলে ঝুঁটি বেঁধে মহিলা সেজে হাজির হন মঞ্চে এবং এসেই করণ জোহরের সঙ্গে ফ্লা’র্টিং করতে শুরু করে দেন।বলে ওঠেন যে, ‘প্লিজ আমার দিকে তাকাবেন না, আমি পাগল হয়ে যাচ্ছি, যে কোন সময় আপনাকে চুম্বন করে ফেলতে পারি।’ তারপরে করণ জোহর ও তার দিকে অশ্লী’ল ইঙ্গিত দিয়ে ফ্লার্টিং করে ওঠেন।
Rohit ne apni adaon se rijhaaya Karan ko. Kaisi lagi aapko inki yeh sizzling chemistry? ⚡
Dekhiye #Hunarbaaz Desh Ki Shaan aaj se, har Sat-Sun, raat 9 baje sirf #Colors par. @karanjohar @parineetichopra @mithunchakrabortyofficial pic.twitter.com/Gpau4EYQ9y
— ColorsTV (@ColorsTV) January 22, 2022
এরপর স্টেজে গিয়ে তাদেরকে টিপ টিপ বর্ষা পানি গানে নাচতে দেখা যায়। মঞ্চের মাঝেই পোশাক পাল্টে ফেলেন রোহিত এবং তার গায়ে মগে করে জল ঢেলে দেন করণ জোহর।আর গোটা দৃশ্য দেখে হাসতে হাসতে টেবিলের উপর লুটিয়ে পড়েন পরিনীতি চোপড়া এবং মিঠুন চক্রবর্তী। তাদের হাসি আর থামেই না। এমনকি কোটা ঘটনাটা দেখে হাসি ফুটে উঠেছে নেটিজেনদের মুখেও।





