ভোটগণনায় করোনাবিধি কঠোর করা নিয়ে বৈঠকেই সংঘর্ষ তৃনমূল-বিজেপির, চলল লাঠালাঠি, শিকেয় করোনাবিধি

আগামীকাল, ২রা মে রাজ্যে ভোটগণনা। এর আগে আজ, শনিবার মহকুমাশাসক একটি সর্বদল বৈঠক করে। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ভোটগণনায় করোনাবিধি কীভাবে কঠোরভাবে পালন করা যায়। কিন্তু এই বৈঠকেই সংঘর্ষ বাঁধল তৃনমূল-বিজেপির। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের কাটোয়ার পরিস্থিতি। এই ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করছে তৃনমূল-বিজেপি।

ভোটগণনায় করোনাবিধি মেনে চলা নিয়ে আলোচনার জন্য আজ, শনিবার একটি সর্বদল বৈঠক ডাকেন কাটোয়ার মহকুমাশাসক। কাটোয়ার সংহতি মঞ্চে সেই বৈঠক শুরু হয়। বৈঠক কিছুক্ষণ চলার পরই বিজেপি ও তৃণমূল দুপক্ষ পরস্পরের ওপর লাঠি নিয়ে হামলে পড়ে। ধুন্ধুমার বেঁধে যায় গোটা এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সামনেই চলে লাঠালাঠি। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

আরও পড়ুন- কোভ্যাকসিন নাকি কোভিশিল্ড? কোনটা বাছবেন? কোন টিকা বেশি কার্যকরী? পড়ে নিন

অভিযোগ, মঙ্গলকোটের বিজেপি প্রার্থী মথুরা ঘোষের অনুগামীদের সঙ্গে সংঘর্ষ হয় কাটোয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর সুদীপ্তময় ঘোষের অনুগামীদের। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ মথুরাবাবু। তাঁর কথায়, “আমরা বৈঠকে নিজেদের বক্তব্য জানাচ্ছিলাম। কিন্তু প্রশাসনের আধিকারিকরা তৃণমূলের কথাতেই গুরুত্ব দিচ্ছিলেন তাই আমরা প্রতিবাদ করি। এতেই সংঘর্ষ বাঁধে”। আবার অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবী, বিজেপিই প্রথমে হামলা চালিয়েছে।

করোনাবিধি নিএ আলোচনার বৈঠকেই এই সংঘর্ষের জেরে রীতিমতো শিকেয় উঠল করোনাবিধি। এর সঙ্গে রাজনৈতিক দলগুলি ফের একবার স্পষ্ট করে দিয়েছে যে তাদের কাএক্সছে জনগণের স্বাস্থ্যের চেয়েও ক্ষমতা ও এলাকা দখল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

RELATED Articles