কাল দুজনেরই বড় পরীক্ষার ফল বেরোবে। এতদিন যাবৎ কোন ইস্যুতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষের মতে মেলেনি। দুজনেই বরাবর একে অপরের বিরুদ্ধে খড়গ হস্ত হয়েছেন। তবে এবার কার্যত অবাক করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ।
গতকাল নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ সরকার পার্শিয়াল লকডাউন বা আংশিক লকডাউন জারি করেছে রাজ্যে। আর এই ক্ষেত্রেই পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সঙ্গ দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানালেন, করোনা মোকাবিলায় সম্পূর্ণ লকডাউনের পক্ষে নয় বিজেপি।
আরও পড়ুন-বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে সবাইকে ছাড়িয়ে এগিয়ে দিলীপ! সরকার গঠনের প্রস্তুতি শুরু বিজেপির
এদিন অন্যান্য দিনের মতোই ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে ছিলেন দীলিপবাবু। সেখানেই তাঁকে রাজ্য সরকারের আংশিক লকডাউন ঘোষণার সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পুরো লকডাউন না করে যাতে করোনা আটকানো যায় সেই চেষ্টা করতে হবে। আমরা জানি সাধারণ মানুষের কষ্ট হয়। দেশের অর্থনীতি মার খায়। সমস্ত সরকারের একটা চেষ্টা আছে আংশিক লকডাউন করে যাতে আটকানো যায়। সাধারণ মানুষের কথা ভাবা উচিত, যাতে আমাদের আরও কঠিন পরিস্থিতির মধ্যে যেতে না হয়।
আরও পড়ুন- কোভ্যাকসিন নাকি কোভিশিল্ড? কোনটা বাছবেন? কোন টিকা বেশি কার্যকরী? পড়ে নিন
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ শুক্রবার নির্দেশিকা জারি করে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, স্পা এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক এবং সাংস্কৃতিক সমস্ত রকমের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী, বাজার-হাট শুধুমাত্র খোলা থাকবে সকালে ৭টা থেকে ১০টা এবং বিকেলে ৩টে থেকে ৫ টা। যদিও ওষুধের দোকান এবং মুদির দোকানের মতো জরুরি পরিষেবা এই নির্দেশিকার আওতার বাইরে থাকছে।





