এবার মিঠাই নয়া রূপে। সিড তাকে ফিরিয়ে এনেছে বাড়িতে। শ্বশুর বাড়িতে এসেই মিঠাই ঘটাবে নয়া কান্ডকারখানা।
আরও পড়ুন: পিসি শাশুড়ির সঙ্গে উদ্দাম নাচ মিঠাইয়ের, মুহূর্তে ভাইরাল ভিডিও
এবার মিঠাই শ্বশুরবাড়িতে এসেই নিজের মিষ্টি রূপ ধারণ করেছে। দাদু-ঠাম্মির বিবাহবার্ষিকীর কথা জানতে পেরেছে সে, তাই তার মাথাতে ঢুকেছে বিবাহবার্ষিকী উদযাপন করেই ছাড়বে। যদিও ঠাম্মি এতে নারাজ কিন্তু মিঠাইকে দমায় কার সাধ্যি?
আরও পড়ুন: কোলে রকস্টার ইউভান, মা শুভশ্রীর কোলে চড়েই ফটোশুট সারল ইউভান
বাড়ির বাকিদের নিয়ে সে ইতিমধ্যেই প্ল্যান করছে বিবাহবার্ষিকী উদযাপনের। সেইমত সাজানো হয়েছে ঘর। বাকি সেইদিন কী কী হবে জানতে হলে তো আপনাকে মিঠাই দেখতেই হবে।





