অমিত হুঙ্কার! ভাঁওতা দিচ্ছেন মমতা,”বাংলায় বিজেপি সরকারে এলেই আয়ুষ্মান ভারত চালু হবে”, সাফ ঘোষণা তাঁর

আশঙ্কার একুশে বাংলায় পদ্ম ফোটাতে উদগ্রীব বিজেপি। হাতে আর মাত্র দুটো মাস। দু’পক্ষেই তাই চলছে ব্যাপক তোড়জোর।

এরই মধ্যে কিছুটা একুশের ভোটে বাংলা থেকে উপড়ে ফেলতে হবে তৃণমূল সরকারকে। তাঁর সাফ অভিযোগ, পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চিত করেছেন, ভাঁওতা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডুমুরজলার বিজেপি যোগদান মেলা থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে এভাবেই চড়া সুরে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। একই সঙ্গে তাঁর সাফ ঘোষণা, সরকারে এসেই আয়ুষ্মান ভারত চালু করবে বিজেপি।

প্রসঙ্গত গত পরশুদিন ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গিয়েছে অমিত শাহের বঙ্গ সফর। তাঁর বদলে এদিন কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপি যোগদান মেলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় ভার্চুয়াল বার্তা দেন বিজেপির চাণক্য। ভার্চুয়াল ভাষণে অমিত শাহের সাফ অভিযোগ, “কিসান নিধি যোজনার টাকা পাচ্ছিলেন না বাংলার কৃষকরা। এখন তড়িঘড়ি একটা কাগজ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এখানেও ভাঁওতা দিয়েছেন দিদি। নামের লিস্ট, অ্যাকাউন্ট নাম্বার কিছুই পাঠাননি। কী করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে?”

পশ্চিমবঙ্গে দীর্ঘ ১০ বছরের তৃণমূলের শাসনকালে  “মা-মাটি-মানুষে”র কথা সরকার ভুলে গিয়েছে বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “রাজ্যে স্বৈরাচারী আর তোলাবাজির সরকার চলছে। মা-মাটি স্লোগান বন্ধ হয়ে গিয়েছে।” অভিযোগ, প্রতি মুহূর্তে সব ক্ষেত্রে রাজ্যের মানুষকে বঞ্চনা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মানুষ ক্ষমা করবে না’ বলেও হুঁশিয়ারি দেন অমিত শাহ। পাশাপাশি, এদিন ডুমুরজলার সভা থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে অমিত শাহ ঘোষণা করেন, “সরকারে এসেই বাংলার সমস্ত গরিব মানুষের জন্য আয়ুষ্মান ভারত চালু করবে বিজেপি সরকার। আপনি রুখতে পারবেন না।” আরও বলেন, “৩ মাস ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন অনেকে। শুভেন্দু-রাজীব সহ বহু নেতা-কর্মী এসেছেন। আগামীতে তৃণমূলে একা থেকে যাবেন মমতাজি।”

RELATED Articles