ভারতের পেস বোলার জসপ্রীত বুমরাহ তিন ফরম্যাটেই দলের শীর্ষ বোলার। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি নিজের কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার জোরে দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন। এমনকি যখন কোনও ম্যাচে উইকেট না পান, তার ইকোনমিক বোলিংয়ের মাধ্যমে তিনি বিরোধী দলের উপর চাপ তৈরি করতে সক্ষম। অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়া এখন ঘরের মাঠে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। দুটি দলই এই সিরিজের জন্য কঠোর অনুশীলন করছে।
বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করতে আগ্রহী। শনিবার বুমরার একটি ভিডিও টিম ইন্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছিল, যেখানে তিনি ভারতের কিংবদন্তি বোলার অনিল কুম্বলেকে নকল করছেন। এই ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে পেস বোলার খুব ভাল উপায়ে ‘জাম্বো’-কে নকল করছেন। কুম্বলের নামে টেস্ট ও ওয়ানডে ফর্ম্যাটে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড রয়েছে। এছাড়াও ২০১৬-১৭ সালে তিনি টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্বেও ছিলেন।
View this post on Instagram
এই ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “আমরা এখনও পর্যন্ত সঠিক ইয়র্কার এবং বিপজ্জনক বাউন্সারে আঘাত করতে দেখেছি জসপ্রীত বুমরাহকে। এখানে আমরা আপনাদের জন্য বুমরাহের এমন একটি সংস্করণ নিয়ে এসেছি, যা আপনারা এর আগে কখনও দেখেননি। বুমরাহ কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেকে অনুকরণ করার চেষ্টা করছেন এবং তিনি অনেকাংশে সফল হতে পেরেছেন। “এই ভিডিওটি শেয়ার করার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। বুমরাহ সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালবাসাও পেয়েছেন।





