বিজেপি করাই তাঁর অপরাধ, তাই বন্দুকের বাট দিয়ে চলল বেধড়ক মারধর, ঘটনায় অভিযুক্ত তৃণমূল

যে কোনো মানুষের নিজের নিজের মতামত প্রকাশ করার এবং নিজের পছন্দের পার্টিকে সাপোর্ট করার কিংবা কাজ করার অধিকার আছে। কিন্তু সেসব কিছুর পরোয়া না করে বিজেপি করার অপরাধে একজনকে বেধড়ক মারধর করল কিছু দুষ্কৃতী। অভিযোগের তীর তৃণমূলের দিকেই। তবে ঘটনার দায়ভার স্বীকার করেনি ঘাসফুল শিবির।

ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। আহত বিজেপি কর্মীর নাম শেখ জুয়েল। জানা গেছে ওই বিজেপি কর্মী যখন বাজারে তাঁর দুই বন্ধুর সাথে গল্প করছিলেন তখন বেশ কিছু দুষ্কৃতীরা এসে তার উপর চড়াও হয়। প্রথমে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি তাঁকে বন্দুকের বাট দিয়েও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয়রা তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। একটু সুস্থবোধ করার পর ওই বিজেপি কর্মী বেশ কয়েকজন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের করেন। তবে এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

RELATED Articles

Leave a Comment