ধোনির অবসর নেওয়ার পর অনেক প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে অন্যান্য তারকারা অনেক কিছুই মন্তব্য করছেন। প্রত্যেকেই ধোনিকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন অফ-স্পিনার সাকলিন মুস্তাক বছেন, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এমএস ধোনির সাথে সঠিক আচরণ করেনি এবং তার অবসর ও যথাযথ ভাবে ফেয়ারওয়েল হওয়া উচিত ছিল।
সাকলিন বলেছেন যে ধোনির কয়েক মিলিয়ন ভক্তরা তাঁকে শেষবারের মতো ভারতের জার্সিতে দেখতে চেয়েছিল। তাঁর কথায়, “আমি সব সময় ইতিবাচক কথা বলে থাকি এবং কোনওভাবেই নেতিবাচকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি না। তবে আমার মনে হয় আমার এই কথা বলা উচিত। এটি বিসিসিআইয়ের এক ধরণের পরাজয়। তারা ধোনির মতো বড় খেলোয়াড়ের সাথে সঠিকভাবে আচরণ করেনি। অবসর এভাবে হওয়া উচিত ছিল না।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি যে তাঁর কয়েক মিলিয়ন ভক্ত একইরকম অনুভব করছেন। আমি বিসিসিআই-এর কাছে সত্যিই দুঃখিত যে আমি এই সব বলছি, কিন্তু তারা ধোনির সাথে ভাল ব্যবহার করেনি, আমি আহত হয়েছি। শেষবারের মতো ভারতীয় দলের হয়ে খেলে তাকে অবসর নিতে দেখলে ভালো লাগত।”





