তৃণমূলের নৃশংস আক্রমণে মৃত বিজেপি কর্মী, পুলিশকে যোগ্য জবাব দেওয়ার হুমকি জেলা সভাপতির

বিধানসভার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই তৃণমূল বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটি একেবারেই সরে গিয়েছে। তাই তারা এবার আক্রমণ হানছে গেরুয়া শিবিরে এমনটাই বলছেন বিজেপি কর্মীরা।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের হাতে খুন হতে হল এক বিজেপি কর্মীকে। নিহত ওই কর্মীর নাম পবন জানা। তিনি দাঁতনের চক ইসমাইল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং জানা গিয়েছে তিনি সম্প্রতি ভিন রাজ্য থেকে ফিরে ছিলেন। বৃহস্পতিবার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়।

pawan jana

স্থানীয় সূত্রে খবর যে, গত কয়েকদিন ধরে রাজনৈতিক সংঘর্ষের কারণে উত্তপ্ত ছিল চক ইসমাইল গ্রাম। সম্প্রতি বিজেপির তরফ থেকে একটি জনসংযোগ প্রকল্প যার নাম গৃহ সম্পর্ক, রাজ্যের প্রতিটি এলাকায় শুরু করা হয়েছে। বিজেপি কর্মীরা ওই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্ক অভিযান চালাচ্ছিলেন। এ ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত হয় স্থানীয় তৃণমূল প্রশাসন। বুধবার সকালে সঞ্জয় দাস নামে একজন বিজেপি কর্মীকে প্রবল মারধর করে তৃণমূলের লোকজন বলে অভিযোগ। বিকালে সঞ্জয়কে কেন মারা হয়েছে এই প্রশ্ন তুলে বিজেপির কয়েকজন প্রতিবাদ জানান। এরপরই তৃণমূলের গুন্ডারা আবার বিজেপির ওপর আক্রমণ হানে। যেসব বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের গুন্ডারা আক্রমণ করে তাদের মধ্যে অন্যতম ছিলেন পবন। তৃণমূলের নৃশংস আক্রমণে পবনের মাথা ফেটে যায় বলে অভিযোগ। গুরুতর আহত হন তাঁর বাবা অজয় জানা, বিজেপি কর্মী গুণধর মান্না, রাসবিহারী মহাপাত্র। তাঁদের দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়। পবনের অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হলে তাঁকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবারে সেখানেই তাঁর মৃত্যু হয়।

তৃণমূলের নৃশংস আক্রমণে মৃত বিজেপি কর্মী, পুলিশকে যোগ্য জবাব দেওয়ার হুমকি জেলা সভাপতির

পবন এর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাতে ২ জন আহত হয়েছেন। জেলা বিজেপি সভাপতি শমিত দাস জানিয়েছেন, “পায়ের তলায় মাটি হারিয়ে ব্যক্তিহত্যার রাজনীতিতে নেমেছে তৃণমূল। আগামিকাল কুশমি অভিযান করবে বিজেপি। পুলিশ যদি অনুমতি না দেয় তবে পুলিশ কেউ যোগ্য জবাব দেওয়া হবে।”

যদিও জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি এই ঘটনায় তৃণমূলের কোনরকম দোষ দেখতে নারাজ। তিনি জানিয়েছেন, “বিজেপি কর্মীরাই প্রথম হামলা চালায়। স্থানীয়রা প্রতিরোধ করলে ৪ বিজেপি কর্মী আহত হন।”

RELATED Articles

Leave a Comment