ডুমুরজোলা সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলা তৃণমূলের, আহত হয়ে হাসপাতালে ভর্তি ৩ বিজেপি কর্মী

আজ হাওড়ার ডুমুরজোলাতে ছিল বিজেপির মহাসভা। এই সভা থেকে ফেরার সময়ই বিজেপির কর্মী-সমর্থকদের উপর চলে হামলা। বাঁকড়ার কাছে তাদের বাস ভাঙচুর করা হয় ও বিজেপি কর্মীদের মারধপর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই হামলায় আহত হয়ে ৩ বিজেপি কর্মী ভর্তি হাসপাতালে। বিজেপির হোর্ডিং, ব্যানার খুলে তা ছিঁড়ে ফেলে দুষ্কৃতীরা, এমন অভিযোগও উঠেছে। এই হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের দিকেই।

আজ, রবিবার হাওড়ার ডুমুরজোলাতে ছিল বিজেপি মহা জনসভা। এই সভাতে আজ বিজেপিতে যোগদান করেছেন একাধিক তৃণমূলত্যাগী নেতা-বিধায়কেরা। এদিনের সভাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি। অমিত শাহ্ও এই সভাতে ভারচুয়ালি উপস্থিত ছিলেন। এদিন সভায় নিজের বক্তব্য রাখেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

এদিন সভা নির্দিষ্ট সময়ের খানিক পরে শুরু হলেও তা বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়। সভা সেরে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকদের উপর চলে হামলা। অভিযোগ, বাঁকড়ার কাছে তৃণমূলের পতাকা হাতে কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। এর হামলার জেরে গুরুতর জখম হয়েছেন ৩ বিজেপি কর্মী। তাদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলায় অভিযোগের তীর গিয়েছে তৃণমূলের দিকে। কিন্তু তৃণমূলের তরফে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে।

বিজেপি কর্মী-সমর্থকদের উপর তৃণমূলের হামলা নতুন ঘটনা নয়। এর আগেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পথযাত্রাতে যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের বাস ভাঙচুর করা হয় ও তাদের মারধরও করা হয়। হামলায় আহত বিজেপি কর্মীদের হাসপাতালে দেখতেও গিয়েছিলেন শুভেন্দু।

RELATED Articles