Blast in Illegal Firecracker Factory: ফিরল খাদিকুলের স্মৃতি। ফের এক অবৈধ বাজি কারখানায় ঘটল বিস্ফোরণ। বেআইনি এই বাজি কারখানায় ভয়ঙ্কর আগুন লাগে (Blast in Illegal Firecracker Factory)। পুড়ে ছাই সবকিছু। বিস্ফোরণের জেরে আতঙ্ক এলাকায়। উড়ল বাড়িও।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পয়াগ গ্রামে। জানা গিয়েছে, গতকাল, রবিবার রাত দশটা নাগাদ পয়াগ গ্রামের এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে (Blast in Illegal Firecracker Factory)। আগুন ধরে যায় সবকিছুতে। কারখানায় প্রচুর বিস্ফোরক থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আশেপাশের চার-পাঁচটি বাড়িতেও আগুন ধরে যায় বলে খবর।
দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। কিন্তু জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে বেশ (Blast in Illegal Firecracker Factory)। কারখানাটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। আশেপাশের চার-পাঁচটি খুবই ক্ষতিগ্রস্ত এই ঘটনায়। কোনও হতাহতের খবর না মিললেও বেশ কিছুজন জখম হয়েছে এই ঘটনায়।
আজ, সোমবার সকাল থেকেই পুলিশের পিকেটিং চলছে এই পয়গা গ্রামে। পৌঁছচ্ছে ফরেনসিক টিমও। স্থানীয়দের দাবী, বেশ অনেকদিন ধরেই এই গ্রামের অনেক পরিবার অবৈধ বাজির কারখানা চালাচ্ছে এলাকায় (Blast in Illegal Firecracker Factory)। প্রশাসনের কাছে সব খবর ছিল। কিন্তু সব জেনেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবী এলাকাবাসীদের। আর এবার ঘটল এমন বিস্ফোরণ।
প্রসঙ্গত, গত বছর ১৬ মে এগরার খাদিকুলে এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ১১ জনের মৃত্যু ঘটে। তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্যে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ফিরল সেই ভয়ঙ্কর স্মৃতি (Blast in Illegal Firecracker Factory)।
পয়গা গ্রামের বাসিন্দাদের কথায়, খাদিকুলের ঘটনার পর পুলিশ নজরদারি চালাচ্ছিল এই এলাকায়। কিন্তু কিছুদিন পর থেকেই ঢিলেমি দেওয়া শুরু হয়। আর তার জেরেই এই বাজির কারখানার রমরমা। পয়গা গ্রামের ঘটনা না ঘটলে কেউ জানতেও পারত না এখনও রাজ্যের নানান জায়গাতেই বেশ রমরমিয়ে চলছে অবৈধ বাজির কারখানা (Blast in Illegal Firecracker Factory)।





