লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে ঝামেলা, ভোট মিটতেই রেললাইন থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, সন্দেহের তীর ঘাসফুল শিবিরের দিকেই

Body of BJP Worker found on rail track: সদ্যই শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আর নির্বাচন শেষ হতেই রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে নানান অশান্তির ঘটনার খবর। কোথাও কোনও কর্মীকে হুমকি দেওয়া হচ্ছে, কোথাও আবার বাড়িঘর ভাঙচুর তো কোথাও আবার খুনের ঘটনা ঘটছে। এবার ফের উদ্ধার হল এক বিজেপির কর্মীর দেহ (Body of BJP Worker found on rail track)। এটা কী ভোট পরবর্তী হিংসার ফল? তা নিয়ে উঠছে প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটি-চাতরা স্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছে। মৃতের নাম প্রদীপ মাল। ওই গ্রামেরই বাসিন্দা তিনি। পেশায় টোটো চালক। এলাকায় তিনি বিজেপি কর্মী নামেই পরিচিত। তাঁরই মৃতদেহ উদ্ধার হল রেললাইন থেকে (Body of BJP Worker found on rail track)

পরিবার সূত্রে খবর, আজ, রবিবার খুব ভোরেই বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রদীপ মাল নামের ওই ব্যক্তি। এরপর সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ওই গ্রাম সংলগ্ন রেললাইন থেকে (Body of BJP Worker found on rail track)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনায় সরব বিজেপি। বিজেপি কর্মীর মৃত্যুর কথা জেনে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি জানান, “আমাদের দলের কর্মী প্রদীপ মালের সঙ্গে লোকসভা নির্বাচনের দিন কয়েক আগে তৃণমূলের সঙ্গে বিবাদ হয়েছিল। রেল লাইন থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনা যথেষ্ট সন্দেহজনক” (Body of BJP Worker found on rail track)। এই ঘটনায় সম্পূর্ণ তদন্তের দাবী তুলেছে বিজেপি নেতৃত্ব। যদিও কর্মীর পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ জানানো হয়নি।

RELATED Articles