Person beaten by mob suspecting of kidnapper: বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের নানান প্রান্ত থেকে ছেলেধরার ঘটনা সামনে আসছে। এর মধ্যে অনেক ঘটনাই রয়েছে যা স্রেফ গুজব। আর এই গুজবের জেরেই মারধর করা হচ্ছে নিরীহ মানুষকে। এবার ফের ঘটল এমন ঘটনা। ছেলেধরা সন্দেহে এবার গণপিটুনি এক ভবঘুরে যুবককে (Person beaten by mob suspecting of kidnapper)। ভর্তি হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লীতে। জানা গিয়েছে, ওই এলাকায় এক ভবঘুরেকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্ধের পর স্থানীয় কয়েকজন তাঁর নাম-পরিচয় জানতে চায়। অভিযোগ, এরপরই ওই ভবঘুরেকে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করে স্থানীয়রা (Person beaten by mob suspecting of kidnapper)।
স্থানীয় ক্লাবের সম্পাদক নির্মলেন্দু বিশ্বাস জানাচ্ছেন, “রাতের বেলা এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে লক্ষ্য করে বাসিন্দারা। ছেলেধরা সন্দেহে তাঁকে মারধর করা হয় (Person beaten by mob suspecting of kidnapper)। আমরা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করে”। এই ঘটনার তদন্তে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
এই ঘটনা প্রসঙ্গে বনগাঁ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্ধনা দাস কীর্তনীয়া জানিয়েছেন, “গতকাল রাতে আমি জানতে পেরে পুলিশকে খবর দিয়েছিলাম। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করেছে” (Person beaten by mob suspecting of kidnapper)।
ভবঘুরেকে মারধর প্রসঙ্গে তিনি জানান, “মারধর করা হয়ে থাকলে ঠিক হয়নি। সাধারণ মানুষকে বলবো গুজবে কান দেবেন না (Person beaten by mob suspecting of kidnapper)। এই ধরনের কোনও সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে পুলিশ প্রশাসনকে খবর দিন। আইন হাতে তুলে নেবেন না”।
বলে রাখি, বারাসতের এক বালককে খুনের ঘটনার প্রেক্ষিতে শুরু হয় এই ছেলেধরা সন্দেহে মারধর (Person beaten by mob suspecting of kidnapper)। এরপর থেকে অশোকনগর, বারাকপুরে এমন গণপিটুনির ঘটনা ঘটে। পুলিশের প্রশাসনের তরফে এই নিয়ে বারবার প্রচার করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও ফের এমনই ঘটনা ঘটল এবার বনগাঁয়।





