রাস্তার ধারেই আবর্জনার মধ্যে ফেলে রেখে যাওয়া হয়েছিল সদ্যোজাত শিশুর দে’হ। সাদা ব্যাগে ভরা ছিল দে’হটি। সেই শিশুর পা খুবলে খেয়ে নিল পথকুকুর। কে বা কারা শিশুটিকে এভাবে ফেলে রেখে গিয়েছিল, তা এখনও জানা যায়নি।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের দক্ষিণ বারাসাতে। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার কাকভোরে এলাকার আবর্জনার মধ্যে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই ব্যাগের মধ্যেই ছিল সদ্যোজাতের দে’হ। এই ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়।
তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন জয়নগর থানায়। পুলিশ আসে ঘটনাস্থলে। তারাই ওই ব্যাগ থেকে সদ্যোজাতের দে’হ উদ্ধার করে। সেই সময় সদ্যোজাতের একটি পা ছিল না। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে পথকুকুরা সদ্যোজাতের পা খুবলে খেয়েছে।
কিন্তু কে বা কারা সদ্যোজাতের দেহ এভাবে ফেলে রেখে গেল, তা এখনও জানা যায়নি। সদ্যোজাতের মৃত্যু স্বাভাবিক নাকি কেউ খু’ন করেছে, তাও এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় শিশুর দে’হ দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয়রা। এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।





