BIG NEWS: দিলীপ ঘোষের গাড়ির সামনে বোমাবাজি, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মিনাখাঁ

বিজেপির পরিবর্তন রথযাত্রাকে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগণার মিনাখাঁ এলাকা। জানা গিয়েছে, আজ, শনিবার বিকেলে বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আটকানো হয় বিজেপির পরিবর্তন রথযাত্রা। এই রথযাত্রার নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই ট্যাবলোর সামনেই চলে বোমাবাজি, তা ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরেই ধুন্ধুমার কাণ্ড বাঁধে এলাকায়। এই ঘটনায় অভিযোগের তীর গিয়েছে তৃণমূলের দিকে।

আরও পড়ুন- অনিন্দ্য-দেবলীনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ তরুণজ্যোতি তিওয়ারি, অভিযুক্তদের মার্চেই আদালতে দিতে হবে হাজিরা!

এদিকে প্রাপ্ত খবর অনুযায়ী, পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এদিন দিলীপ ঘোষের নেতৃত্বে রথযাত্রা বেরিয়েছিল উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের মালঞ্চ থেকে। অভিযোগ, এই রথযাত্রা কিছুদুর এগোতেই ট্যাবলো লক্ষ্য করে বোমাবাজি হয়। সেই গাড়িতেই ছিলেন দিলীপ ঘোষ। রথের সঙ্গে হচ্ছিল বাইক মিছিলও। এই সময়ই বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূলের কর্মীদের বচসা শুরু হয়। এরপর তা গড়ায় হাতাহাতিতে। এর জেরে ক্রমশই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। বোমাবাজিতে ৩ জন আহত ও দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- বিজেপি ক্ষমতায় এলে কে হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? জানিয়ে দিলেন অমিত শাহ

এই পরিস্থিতির পাল্টা আক্রমণ শানাতে তৃণমূল দলীয় কার্যালয়ে হামলা চালায় বিজেপি কর্মীরা। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’র সূচনা করেন। এরপর নানান কেন্দ্রীয় নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই পরিবর্তন রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন।

আরও অন্যান্য খবর