প্রত্যেক বছর হবে টেট-এসএসসি, হবে লক্ষ লক্ষ চাকরি, বড় ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

এবার থেকে প্রত্যেক বছর প্রাথমিক টেট ও এসএসসি পরিক্ষারা মাধ্যমে নিয়োগ হবে রাজ্যে। আজ।, শনিবার এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে প্রতি বছর আমার চেষ্টা করব প্রাথমিক টেট ও এসএসসি নিতে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ থাকবে”।

গতকাল, শুক্রবার উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে সমস্ত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। গত ২রা জুলাই হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে আগামী সাতদিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে ইন্টারভিউয়ের মাধ্যমে তালিকা প্রকাশ করতে হবে।

আরও পড়ুন- দুইয়ের বেশি সন্তান থাকলে আর পাওয়া যাবে না সরকারি চাকরি, জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন বিল যোগী রাজ্যে

হাইকোর্টের নির্দেশ মেনেই গত বৃহস্পতিবারই ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে এসএসসি। এর প্রতিলিপিও জমা করা হয়েছে হাইকোর্টে।

এবার এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, “শিক্ষক নিয়োগ সংক্রান্ত পদ্ধতি জানিয়ে দেবে এসএসি কর্তৃপক্ষ। লক্ষ লক্ষ চাকরি প্রার্থীকে নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী। অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে মামলা হয়েছে। যদি এটাকে আটকে দেওয়া যায়। একটু যদি শ্লথ করে দেওয়া হয় গতিকে”।

এইকে, গত ৩০শে জুন ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর। জানা গিয়েছে, ৯ জুলাই পর্যন্ত ২৫,৮৪৭টি আবেদন জমা পড়েছে। প্রায় ১ হাজার ৩৫৫ কোটি টাকার ঋণ চাওয়া হয়েছে বলেও খবর।

আরও পড়ুন- ‘দিলীপদা মনের আনন্দে অনেক কিছুই বলে দেন’, সোশ্যাল মিডিয়ায় সরাসরি দিলীপকে ঠুকলেন বাবুল

সূত্রের খবর অনুযায়ী, এই আবেদনকারীদের মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন এবং ছাত্রী ৯,৪৬১ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আবেদনকারী ছাত্রছাত্রীর সংখ্যা ১৯,৯৪৮ এবং বাইরের রাজ্যের পাঠরত পড়ুয়া সংখ্যা রয়েছে ৫,৮৯৯ জন।

RELATED Articles