কুমন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে, ২ অভিযুক্তকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেয়েকে কুমন্তব্য করার অভিযোগ উঠেছিল ২ মহিলার বিরুদ্ধে। সেই ২ অভিযুক্তকে হেফাজতে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের এক প্রতিবাদ মিছিল থেকে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কুমন্তব্য করার অভিযোগ উঠেছিল। পুলিশের দাবী ছিল, আর জি করের ঘটনার প্রতিবাদে ছিল একটি মিছিল। সেই মিছিল থেকেই সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে অবমাননাকর মন্তব্য করা হয়।

এই ঘটনায় অন্য এক মহিলা ফলতা থানায় মন্তব্যকারী ওই দুই  মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগের উপর ভিত্তি করেই নিমতা থানা থেকে অভিযুক্ত ২ মহিলাকে গ্রেফতার করে ফলতা থানার পুলিশ। অভিযুক্তদের নাম রেবেকা মোল্লা ও রুমা দাস। গত ৭ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল ২ মহিলাকে।  

অভিযোগ, পুলিশের হেফাজতে থাকাকালীনই পুলিশ বেধড়ক মারধর করেছে ওই ধৃত মহিলাকে। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে গ্রেফতার হওয়া ওই দুই মহিলা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয় আদালতে। আজ, মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে সেই মামলার শুনানি ছিল।

আরও পড়ুনঃ ‘সব জায়গার ধর্ষকরা তৃণমূলেরই লোক…’, উঠল বিস্ফোরক অভিযোগ, কী প্রতিক্রিয়া শাসক দলের?

এদিন এই মামলায় বিচারপতি বলেন, “যেভাবে নিজেদের হেফাজতে তরুণীদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তাতে তাঁদের ওপর আর ভরসা রাখা যায় না। তাই সিবিআই এই মামলার তদন্ত করবে”। বিচারপতির নির্দেশ, দুর্গাপুজোর পর আদালত খোলার পর আগামী ১৫ নভেম্বর সিবিআইকে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে।

RELATED Articles