আর জি করের পর গণইস্তফার সিদ্ধান্ত কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদেরও, নবান্নকে বেঁধে দেওয়া হল ডেডলাইন

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য উত্তাল। দুর্গাপুজোর উৎসবের মধ্যেও চলছে প্রতিবাদ-আন্দোলন। জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন করছেন ধর্মতলায়। তাদের আন্দোলনকে সমর্থন করে আজ, মঙ্গলবার হঠাৎই গণইস্তফা দেন আর জি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক। এবার সেই পথেই হাঁটছেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও।

আজ, মঙ্গলবার বেলার দিকে আচমকাই মেলে এক বড় খবর। একইসঙ্গে গণইস্তফা দেন আর জি করের ৫০ জ সিনিয়র চিকিৎসক। নানান বিভাগীয় প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তারা। আর জি করের ঘটনার প্রতিবাদে তাদের এই সিদ্ধান্ত। পুজোর সময় এমন সিদ্ধান্তে বেশ চাপের মুখে প্রশাসন। এর জেরে স্বাস্থ্য ব্যবস্থায় বেশ প্রভাব পড়তে পারে। এবার প্রশাসনের চাপ আরও বাড়ালেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা। তারাও সেই পথেই হাঁটছেন।   

এদিন আর জি করের বিভাগীয় প্রধানদের সিদ্ধান্তের পরই কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সরকার যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলোচনার জন্য না ডাকে, তাহলে তারা গণইস্তফা দেবেন। তারা এও জানান, তারা অনশনরত চিকিৎসকদের শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তিত। ন্যায় বিচারের দাবীতে লড়াই চালিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন তারা। কিন্তু তাদের দাবী পূরণ হয়নি।

গতকাল, সোমবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ যদিও জানান, ১০ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল হাসপাতালে ৯০ শতাংশ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে। তবে সেই মন্তব্যে মোটেই আশ্বস্ত নন জুনিয়র বা সিনিয়র চিকিৎসক কেউই। সেই কারণেই আজ আর জি করের সিনিয়র চিকিৎসকরা ইস্তফা দিয়েছেন। আর কলকাতা মেডিক্যাল কলেজের সিনিওররাও সেই পথেই হাঁটছেন।    

আরও পড়ুনঃ কুমন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে, ২ অভিযুক্তকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

বলে রাখি, অনশন মঞ্চ থেকে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনার ন্যায় বিচারের পাশাপাশি কলেজে ভর্তির ক্ষেত্রে দুর্নীতি, থ্রেট কালচার এমন সব কার্যকলাপ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এরপরই ইস্তফা দেন আর জি করের প্রায় ৫০ জন সিনিয়র চিকিৎসক।  

RELATED Articles