আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় এবার গ্রেফতার সন্দীপ ঘোষ, সঙ্গে গ্রেফতার এক পুলিশ আধিকারিকও

এর আগে আর জি করের আর্থিক দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনাতেও তাঁকে গ্রেফতার করল সিবিআই। এরই সঙ্গে সিবিআইয়ের জালে এক পুলিশ আধিকারিকও। সুপ্রিম কোর্টের শুনানির ৭২ ঘণ্টা আগে এই গ্রেফতারি বেশ তাৎপর্যপূর্ণ।

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। চাপের মুখে পড়ে অধ্যক্ষ পদ ছাড়েন তিনি। তবে তাঁর বিরুদ্ধে ওঠে আর জি করের আর্থিক দুর্নীতির অভিযোগ।

আর জি করে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় প্রায় ১৬ দিন টানা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এরপর তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তও করে সিবিআই। সেই মামলাতেই আগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হল তিলোত্তমার ধর্ষণ-খুনের ঘটনায়।

জানা গিয়েছে, এদিন সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক পুলিশ আধিকারিওসওসিকেও। তিনি হলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রমাণ লোপাটের জন্য এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

RELATED Articles