মাস্টারমাইন্ড পার্থই! প্রাক্তন শিক্ষামন্ত্রীর সুপারিশেই প্রাথমিকে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, জানাল সিবিআই

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশেই অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল প্রাথমিকে। সিবিআইয়ের তরফে এমনটাই জানা গেল। বিকাশ ভবন থেকে পাওয়া নথি ঘেঁটেই এই নিয়ে তথ্য মিলেছে বলে খবর।

প্রায় তিন বছর ধরে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত। ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তদন্তের জন্য একাধিকবার জেরা করা হয় পার্থকে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে গিয়েও তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা।

বিকাশ ভবনেও টানা তল্লাশি চালায় ইডি। সেখান থেকে প্রচুর নথি উদ্ধার করা হয়। সেই নথির মধ্যে ছিল প্রার্থীদের তালিকা। সিবিআই সূত্রে খবর, এক আমলাকে পার্থ চট্টোপাধ্যায় সেই প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন। অযোগ্য প্রার্থীদের তালিকা সেটি। সেই তালিকা থেকেই কয়েকজন চাকরি পেয়েছেন বলে খবর।    

বলে রাখি, ২০২২ সালে জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি-সহ আর্থিক লেনদেনের ঘটনায় নাম জড়ায় তাঁর। পরবর্তীতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইও গ্রেফতার করে পার্থকে। প্রেসিডেন্সি জেলে রয়েছেন আপাতত তিনি।

আরও পড়ুনঃ কার্নিভালের রাতে চিকিৎসককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিয়ে যাওয়া হল থানায়, ক্ষুব্ধ চিকিৎসক মহল

চলতি মাসেই সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয় পার্থকে। ওই দিন সিবিআই আদালতে জানায় যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য পার্থ চট্টোপাধ্যায় ও অন্য অভিযুক্ত অয়ন শীলকে হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালতে অনুমতি মিলতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি ঘটনায় ফের পার্থকে গ্রেফতার করে সিবিআই।

RELATED Articles