প্রবল অর্থ সঙ্কট দেখা দিয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ তথা আর জি কর মামলায় ধৃত সন্দীপ ঘোষের পরিবারে। শোনা যাচ্ছে, আর্থিক ইবস্থা নাকি তলানিতে। সেই কারণে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ভ্যেছিলেন সন্দীপ। এফডি ভাঙার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে কী সাড়া দিল আদালত?
প্রসঙ্গত, আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার হাত ধরেই উঠে আসে আর জি করে আর্থিক দুর্নীতির বিষয়টিও। এই দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাসপাতালের বর্জ্য পাচার থেকে শুরু করে মর্গের দেহ পাচার, আরও নানান দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই ঘটনায় তাঁর বাড়িতে হানাও দেয় সিবিআই। এরপর আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় সন্দীপকে।
এমনকি আর্থিক বেনিয়মের অভিযোগে প্রেসিডেন্সি জেলে গিয়েও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্তে নেমে সন্দীপ ঘোষের বিপুল সম্পত্তির সন্ধান মেলে। ক্যানিংয়ের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্দীপ ঘোষের এক বাংলোর সন্ধান পান তদন্তকারীরা। আবার নিউটাউন সংলগ্ন নোয়াপাড়াতেও সন্দীপ ঘোষের একটি তিনতলা বাড়ি ও বেলেঘাটায় আরও দুটি ফ্ল্যাটের খোঁজ মেলে।
কিন্তু এখন তাঁর সমস্ত সম্পত্তি সিজড করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা। ফলে এবার বেশ যাঁতাকলে সন্দীপ ঘোষ। বাড়িতে তাঁর স্ত্রী-সন্তান রয়েছে। তাদের দিন চালাতে বেশ সমস্যা হচ্ছে বলে খবর। সন্দীপ ঘোষের পরিবারে দেখা দিয়েছে অভাব। এর ফলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে আবেদন জানিয়েছিলেন সন্দীপ ঘোষ।
জানা গিয়েছে, সন্দীপ ঘোষের এই এফডি ভাঙার আবেদনে সম্মতি নেই সিবিআইয়ের। ২০২১-২৩ এর মধ্যে এফডি সার্টিফিকেট পেয়েছিলেন্তিনি, এমনটাই সিবিআই সূত্রে খবর। আর আর জি করের দুর্নীতিও হয় সেই সময়ই। ওই সময়েই আর্থিক দুর্নীতির অভিযোগ করেছিলেন আর জি করের ত্তকালিম নন-মেডিক্যাল সুপার আখতার আলি।
আরও পড়ুনঃ মুঠো মুঠো খাচ্ছেন প্যান ডি, শেলকল ৫০০? সুস্থ হওয়ার বদলে শরীরে বিষ ঢোকাচ্ছেন না তো? গুণমান পরীক্ষায় ডাহা ‘ফেল’ ৭১টি ওষুধ
সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের সেই এফডির টাকা বিষয়ে তদন্ত করে দেখতে চান কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। আজ, বুধবার বিচারপতি রাই চট্টোপাধ্যায়কে সেই তদন্তের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আদালতের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার আদালত সিদ্ধান্ত জানাবে যে সন্দীপ ঘোষের আবেদন আদৌ মানা হবে কী না!





