ঢুকতে দেওয়া হবে না তৃণমূল ও পুলিশকে, হাতে ঝাঁটা-লাঠি নিয়ে রাত পাহারায় সন্দেশখালির মহিলারা, ফের উত্তপ্ত পরিস্থিতি

Women restricted entry of police and TMC in Sandeshkhali: সন্দেশখালিকে ঘিরে উত্তেজনার অন্ত নেই। ফের একবার উত্তপ্ত হল সেই এলাকা। বিগত কিছুদিন ধরেই সন্দেশখালির নানান ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিজেপিকে দুষছে তৃণমূল। আবার বিজেপির দাবী, ভাইরাল হওয়া ভিডিও মিথ্যে। এরই মধ্যে এবার সন্দেশখালির মহিলারা হাতে ঝাঁটা-লাঠি নিয়ে রাত জাগছেন। উদ্দেশ্য একটাই, তাদের এলাকায় যাতে তৃণমূল বা পুলিশ ঢুকতে না পারে (Women restricted entry of police and TMC in Sandeshkhali)

গত রবিবার বিকেল থেকেই ফের উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে গ্রামের মহিলারা তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে বের করে এনে মারধর করেন। সেই ঘটনায় গ্রেফতার করা হয় এক বিজেপি কর্মীকে। এরপরই গ্রামের মহিলাদের একাংশ থানা ঘেরাও কর্মসূচি করেন।

এরপর গত সোমবার চতুর্থ দফা লোকসভা ভোট শেষ হতেই ফের সন্দেশখালিতে থাত্তপ্ত হয় পরিস্থিতি। এদিন সেখানে কাঠপোল বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে যায় পুলিশ। সেই সময় তাদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন মহিলারা (Women restricted entry of police and TMC in Sandeshkhali)

এরপর সেইদিন রাত থেকেই রাত জেগে সেখানে পাহারা দিচ্ছেন সন্দেশখালির মহিলারা (Women restricted entry of police and TMC in Sandeshkhali)। তাদের অভিযোগ, পুলিশ অভিযোগ ছাড়াই রাতে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। গ্রামের পুরুষরা পুলিশের ভয়ে গ্রামে থাকতে পারছে না। সোমের পর মঙ্গলবার রাতেও একইভাবে পাহারা দেন মহিলারা।  

মহিলাদের বক্তব্য, “গ্রামের বিজেপি কর্মীদের খু’ন, মাথা কেটে নেওয়ার হুমকি দেয়া হচ্ছে। তৃণমূলের কোনও নেতাকে ঢুকতে দেব না। রাজ্যের পুলিশকে এখানে ঢুকতে দেব না। ওঁরা আমাদের কোনও নিরাপত্তা দিতে পারছে না। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছে” (Women restricted entry of police and TMC in Sandeshkhali)। গতকাল, মঙ্গলবার থেকে আবার সন্দেশখালিতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।

উল্লেখ্য, সন্দেশখালির ঘটনায় চারজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এলাকার মানুষের দাবী, ওই চারজন কোনও গণ্ডগোলের ঘটনার সঙ্গে যুক্ত নয়। তৃণমূল পরিকল্পনা করে পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়েছে। সেই কারণেই পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান মহিলারা (Women restricted entry of police and TMC in Sandeshkhali)

RELATED Articles