গরু পাচারকাণ্ডে ফেরার তৃণমূল নেতা বিনয় মিশ্র’র বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি! রেড কর্নার নোটিসের প্রক্রিয়া শুরু সিবিআই-এর

ভোটের মুখে গরু পাচার, কয়লা পাচার নিয়ে নাজেহাল রাজ্যের শাসক দল তৃণমূল। গরু পাচারকাণ্ডে ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র’র বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিস জারির প্রক্রিয়া শুরু করল সিবিআই।

তারই প্রাথমিক ধাপ হিসেবে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে বিনয়ের নামে সিবিআই ওপেন ওয়ারেন্ট জারি করল।

আরও পড়ুন–WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে, সেই ওপেন ওয়ারেন্ট ইতিমধ্যেই গ্রহণ করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এর আগে গরু পাচার কান্ডে একাধিকবার তলব করা হলেও সিবিআই দফতরে হাজির হননি বিনয়।

দীর্ঘদিন ধরেই  গরু-কয়লা পাচারের টাকা লেনদেনে অভিযুক্ত রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। রাজ্য যুব তৃণমূলের সম্পাদক ও ব্যবসায়ী বিনয় মিশ্রর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কয়লা ও গরু পাচারের টাকা তাঁর মাধ্যমেই বিভিন্ন হাত ঘুরে পৌঁছত বিদেশের ব্যাঙ্কে।

আরও পড়ুন–বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে 

বিনয়কে ইতিমধ্যেই হাজিরা দেওয়ার জন্য ৩ বার নোটিস পাঠিয়েছে সিবিআই। ২ বার উত্তর দিয়ে, হাজিরার জন্য সময় চাইলেও, পরবর্তীতে আর তাঁর কোনও খোঁজ নেই।

একাধিকবার হাজিরা এড়ানোয় এবার তাঁকে পলাতক বলে ঘোষণা করেছে আদালত।

গত ১৮ই ফেব্রুয়ারি, রাসবিহারী অ্যাভিনিউয়ে বিনয়ের বাড়িতে নোটিশ দেওয়া হয়, আগামী ২২শে মার্চ তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে হবে।

যদি তা না করেন, তাহলে বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই।

আপাত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিবিআই দাবি করেছে, বিনয় বর্তমানে দুবাইয়ে আত্মগোপন করেছেন। অভিযোগ, তাঁর কাছে অন্য দেশের পাসপোর্ট আছে। যার সাহায্যে বিভিন্ন দেশে যাতায়াত করছেন।

RELATED Articles